এক্সপ্লোর

Health Tips: সর্দিকাশি কাবু ! হেঁশেলের ৫ উপাদানই যত্ন রাখবে আপনাকে

Foods to combat cough and cold: শীত পড়তেই সর্দিকাশিতে ভুগতে হয় ! এই সমস্যার সমাধান হাতের কাছেই রয়েছে। হেঁসেলের পাঁচটি উপাদান আপনাকে যত্নে রাখবে।

কলকাতা: শীতকালে আমাদের চারপাশের তাপমাত্রা কমে যায়।  এই তাপমান কমার কারণেই বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। কম তাপমাত্রায় জীবাণুগুলি বেশি মাত্রায় সংক্রমক হয়ে ওঠে। এর ফলে জ্বরজারি, সর্দি, কাশির মতো সমস্যা লেগেই থাকে। অনেকের মরসুম বদলের সময় থেকেই এই সমস্যা দেখা দিতে থাকে। অনেকে আবার মরসুমের মাঝে এই সমস্যায় পড়েন। তবে এই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে আমাদের ঘরোয়া বেশ কয়েকটি উপাদানই যথেষ্ট। এই উপাদানগুলি আমাদের হেঁশেলেই পাওয়া যায়। 

আদা (Ginger): রান্নাবান্নায় খুব পরিচিত একটি উপাদান হল আদা। এই উপকরণটি সর্দিকাশির মতো রোগ সারাতেও দারুণ কার্যকরী। আপার রেসপিরেটরি ডিজিজ (upper respiratory disease), বুকে কফ জমার মতো সমস্যার সঙ্গে লড়াই করে আদার উপাদান। আদার মধ্যে থাকা জিঞ্জেরল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হলুদ (Turmeric): শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায়ই দুর্বল হয়ে যায়। এর ফলে সংক্রমণের হার অনেকটাই বেড়ে যায়। হলুদ এই রোগ‌ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হলুদের মধ্যে একদিকে রয়েছে প্রদাহ কমানোর গুণ অন্যদিকে রয়েছে সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা। কারকিউমিন‌ নামের পুষ্টি উপাদান শরীরে সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে।

রসুন (Garlic): শীতকালে আদা ও হলুদের মতোই সমান উপকারী হল রসুন। রসুনের অ্যালিসিন উপাদানটি সংক্রমক রোগ ঠেকাতে  জন্য বিশেষভাবে পারদর্শী। এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্সের মতো একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি শীতকালীন অবসাদ কমিয়ে মেজাজ চাঙ্গা রাখে। অন্যদিকে ই কোলাই ও সালমোনেল্লার মতো ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে রসুন।‌

মধু (Honey): জ্বরজারি, সর্দি, কাশির মতো সমস্যায় মোকাবিলা করতে সাহায্য করে মধু।‌ বুকে আটকে থাকা কফ থেকে শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থেকে। অ্যাজমা থাকলে এই সমস্যা আরও বেড়ে যায়। গলা ও বুকে জমা কফ সাফ করে দেয় মধুর পুষ্টিগুণ। এর পাশাপাশি মধু প্রদাহ কমায়। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। এমনকি ছত্রাকজাতীয় সংক্রমণেরও মোকাবিলা করে।

দই (Yogurt): শীতকালে শরীরে প্রোবায়োটিকসের অভাব হলে সর্দিকাশি আরও গুরুতর হয়। প্রোবায়োটিকস আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া‌। এই ব্যাকটেরিয়াগুলিরই জোগান দেয় দই। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যাদের শরীরে পর্যাপ্ত প্রোবায়োটিক রয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাই এই মরসুমে সুস্থ থাকতে দই পাতে রাখতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ/চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: Fenugreek Leaves: গ্যাসের ব্যথা কাবু হবে, সুগারও থাকবে কবজায় ! এই শাকের হাজার একটা গুণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget