এক্সপ্লোর

Glaucoma myths: গ্লুকোমা নিয়ে এই ভুল ধারণা আপনার নেই তো? সতর্ক করলেন চিকিৎসক

Glaucoma awareness month: গ্লুকোমা নিয়ে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে‌। এই বিষয়েই এবার সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসক।

কলকাতা: বছরের প্রথম মাস জানুয়ারিকে সারা বিশ্বে গ্লুকোমা সচেতনতা মাস (Glaucoma awareness month) হিসেবে পালন করা হয়। রোগটি সম্পর্কে সচেতনতা প্রসার করতেই এই বিশেষ মাস উদযাপন করা হয়। কিন্তু গ্লুকোমা রোগটি আদতে কী? কীই বা এর লক্ষণ?

গ্লুকোমা রোগটি কী?

গ্লুকোমা চোখের বেশ কয়েকটি অবস্থাকে একসঙ্গে বোঝানো হয়। এই অবস্থাগুলিতে চোখের অপটিক স্নায়ু নষ্ট হয়ে যায় (optic nerve damage)। অপটিক স্নায়ু চোখের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ রাখে‌। আমরা যা দেখতে পাই, তার রেসপন্স মস্তিষ্কে পৌঁছে দেয় অপটিক নার্ভ । হাই প্রেশারের সমস্যা যাদের রয়েছে, তাদের এই স্নায়ুগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। কিন্তু প্রেশার স্বাভাবিক থাকলেও গ্লুকোমা হতে পারে।

কোন বয়সে এই রোগ হয়?

যেকোনাও বয়সেই গ্লুকোমা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বেশিরভাগ সময়ে বয়স্ক ব্যক্তিরাই এর শিকার হন। মূলত ৬০ বছরের বেশি বয়সে এই রোগ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রেই গ্লুকোমা অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। ছোটদের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে।

গ্লুকোমার ধরন (Glaucoma types): গ্লুকোমার বেশ কয়েক ধরনের হতে পারে। এর মধ্যে প্রধানগুলি হল ওপেন অ্যাঙ্গল গ্লুকোমা, অ্যাকিউট অ্যাঙ্গল ক্লোজার গ্লুকোমা, নর্মাল টেনশন গ্লুকোমা, পিগমেন্টারি গ্লুকোমা।

গ্লুকোমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণাও প্রচলিত রয়েছে‌ (Glaucoma myths)। এই নিয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন দিশা আই হসপিটালের চিকিৎসক অভিজিৎ পাল। 

রোগটির উপসর্গ রয়েছে: প্রাথমিক ভুল ধারণার মধ্যে অন্যতম হল এটি। অনেকেই মনে করেন অন্যান্য রোগের মতো এই রোগটির বেশ কিছু উপসর্গ রয়েছে‌। কিন্তু বাস্তবটা অন্য। গ্লুকোমায় প্রাথমিক অবস্থায় কোনও উপসর্গ দেখা যায় না। ফলে অনেকেই রোগটি টের পান না। যখন টের পান, তখন চোখের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাই নিয়মিত চক্ষু পরীক্ষা রোগটি দ্রুত শনাক্ত করার একমাত্র উপায়।

পারিবারিক ইতিহাস: পরিবারে আগে কারও গ্লুকোমা থাকলে অন্যদেরও এটি হতে পারে। কিন্তু অনেকেই সেই আশঙ্কাকে উড়িয়ে দেন। ফলে অজান্তেই রোগটি বাড়তে থাকে। বরং পরিবারে কারও এই সমস্যা থাকলে অন্যদের সতর্ক হতে হবে।

চিকিৎসা মাঝপথে বন্ধ করে দেওয়া: গ্লুকোমার চিকিৎসা অনেকেই মাঝপথে বন্ধ করে দেন। ওষুধের জটিলতা, অনিচ্ছা বা আর্থিক সমস্যার কারণে অনেকে এমনটা করেন। তবে এতে বিপদ আসলে বাড়ে। কারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে চোখের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। 

আরও পড়ুন: Cervical Cancer: কীভাবে ধরা পড়ে সার্ভিক্যাল ক্যানসার, নিরাময় সম্ভব ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget