এক্সপ্লোর

Monsoon Health Care Tips: বর্ষার শুরুতে বৃষ্টি ভিজলে জ্বর-সর্দি হতে বাধ্য, নিজেকে সুরক্ষিত রাখতে কীভাবে সতর্ক থাকবেন?

Rain: বৃষ্টি ভিজে গেলে বাড়ি ফিরে সবার আগে স্নান করে নিন। সম্ভব হলে গরম জলে স্নান করুন। চুল ভিজিয়ে স্নান করতে পারলেই ভাল। আর কোনওভাবেই স্নান করে এয়ার কন্ডিশনার এমনকি সরাসরি ফ্যানের তলায় থাকবেন না।

Monsoon Health Care Tips: বঙ্গে শুরু হয়েছে বর্ষার (Monsoon Season) প্রভাব। আর বর্ষার দিনে যাঁদের প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হয়, তাঁদের ক্ষেত্রে কখনও না কখনও বৃষ্টিতে (Rain) ভিজে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। আর এই বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে জ্বর, সর্দি-কাশি, ঠান্ডা লাগা অবধারিত ভাবে হবে। অতএব সতর্ক থাকা জরুরি। বর্ষার দিনে বাড়ির বাইরে বেরিয়ে যদি বৃষ্টিতে ভিজে যান এবং তখন বাড়িতে ফেরার উপায় না থাকে তাহলে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য রইল সহজ কিছু টিপস (Monsoon Health Care Tips)। 

  • ধরুন আপনি অফিসে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেলেন। বা অন্য কোথাও যাওয়ার আগে ভিজে গিয়েছেন। তাহলে গন্তব্যে পৌঁছে যাতে শুকনো পোশাক পরে নিতে পারেন তার ব্যবস্থা রাখুন। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁদের ক্ষেত্রে ব্যাগে অতি অবশ্যই শুকনো পোষাক রাখা জরুরি বর্ষার দিনে। এই পোশাক অবশ্যই প্লাস্টিকের প্যাকেটে রাখুন। তার ফলে বৃষ্টির জলে ব্যাগ ভিজে গেলেও, আপনার পোশাক শুকনো থাকবে। 
  • বৃষ্টি ভিজে গেলে মাথা অর্থাৎ চুলের জল মুছে নেওয়া খুব জরুরি। নাহলে চট করে ঠান্ডা লেগে যেতে পারে। সেই কারোনে ব্যাগে অন্তত একটা হ্যান্ড টাওয়েল বা বড় সাইজের সুতির রুমাল রাখুন। যদি আপনার কর্মক্ষেত্রে পোশাকের সঙ্গে এইসব জিনিস রাখার সুযোগ-সুবিধা থাকে তাহলে সেখানেই রেখে আসুন। তাহলে রোজ রোজ ভারী ব্যাগ বইতে হবে না। 
  • বৃষ্টি ভিজে গেলে তারপরে চেষ্টা করুন এককাপ গরম চা কিংবা কফি খেতে। কিছু না পেলে যদি গরম জল খাওয়া সম্ভব হয় তাহলে সেটাই খেয়ে নিন। এর ফলে উপকার পাবেন। বিশেষ করে যাঁদের চট করে ঠান্ডা লেগে যায়, অল্পতেই সর্দি-কাশির ধাত রয়েছে, তাঁরা গরম জল খেলে উপকার পাবেন। 
  • বৃষ্টিতে ভিজে গেলে ভেজা পোশাকের পাশাপাশি ভেজা জুতোও বদলে নিতে পারলে ভাল। তাহলে ঠান্ডা লাগার সমস্যা যেমন কমবে, তেমনই পায়ে ইনফেকশন হওয়া কিংবা পায়ে ব্যথা হওয়ার সমস্যাও কমবে। তাই বৃষ্টির দিনে হয় এমন জুতো পরুন যা সহজে শুকিয়ে যায়, নাহলে নিজের কর্মস্থলে অতিরিক্ত জুতো রাখার বন্দোবস্ত করুন। 

বৃষ্টি ভেজার পর যদি বাড়ি ফেরার সুযোগ থাকে, তাহলে কী কী সতর্কতা অবলম্বন করবেন, দেখে নিন 

বৃষ্টি ভিজে গেলে বাড়ি ফিরে সবার আগে স্নান করে নিন। সম্ভব হলে গরম জলে স্নান করুন। চুল ভিজিয়ে স্নান করতে পারলেই ভাল। আর কোনওভাবেই স্নান করে এয়ার কন্ডিশনার এমনকি সরাসরি ফ্যানের তলায় থাকবেন না। এমনটা করলে ঠান্ডা লেগে যেতে পারে। মাথা ভার হয়ে যন্ত্রণা শুরু হতে পারে। যদি স্নান করার সুযোগ না থাকে তাহলে শুকনো গামছা, টাওয়েল দিয়ে সবার আগে চুল মুছে নিতে হবে। তাহলে কিছুটা উপকার পাবেন। 

আরও পড়ুন- খাওয়ার আগে কোন কোন খাবার অতি অবশ্যই সেদ্ধ করে খেতে হবে জানেন? রইল তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget