এক্সপ্লোর

Morning Skin Care: ঘুম থেকে ওঠার পরেই চটজলদি সেরে নিন ত্বকের পরিচর্যা, কী কী করবেন?

Beauty Tips: প্রতিদিনের ত্বকের পরিচর্যায় সানস্ক্রিনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্রমশ এগিয়ে আসছে শীতের মরসুম। আর তাই ত্বকের যত্ন ভীষণভাবে প্রয়োজন। কারণ শীতের মরসুমের শুরুর থেকে সঠিকভাবে ত্বকের যত্ন না করলে জেল্লা কমে যেতে পারে। ত্বক রুক্ষ শুষ্ক হওয়ার সম্ভাবনাও থাকবে। তাই শীত শুরুর আগে থেকেই ত্বকের যত্ন নিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলুন। তাহলে আপনার ত্বকের জৌলুস বজায় থাকবে। 

কী কী করবেন

নিয়মিত ক্রিম ম্যাসাজ- শীতের রুক্ষ শুষ্ক আবহাওয়ায় ত্বক আর্দ্র বা ময়শ্চারাইজড রাখা খুবই প্রয়োজন। তাই সকালবেলা ভাল করে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। তারপর ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে ম্যাসাজ করুন। রাতে ঘুমানোর আগেও ক্রিম লাগিয়ে রাখা ভাল। পরের দিন সকালে উঠে কোনও ক্রিম বেসড ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। তারপর ভাল করে ময়শ্চারাইজার দিয়ে ম্যাসাজ করে নিন। নিয়মিত এই অভ্যাস রাখলে আপনার ত্বক নরম এবং মোলায়েম থাকবে। সেই সঙ্গে বাড়বে ত্বকের জেল্লা। দাগছোপও দূর হবে। 

শরীরচর্চা- ত্বকের সঙ্গে শরীরচর্চারও যোগ রয়েছে। বডি ডিটক্সিফিকেশন ভালভাবে হলে অর্থাৎ শরীরের ভিতরে জমে থাকা ময়লা যত বেশি পরিমাণে দূর হবে ততই ত্বকের জেল্লা বাড়বে। আর শরীরচর্চার দলে যে ঘাম হয় তার মাধ্যমে আমাদের বডি ডিটক্সিফিকেশন হয়। অতএব সকাল সকাল শরীরচর্চা করলে আপনার যত বেশি ঘাম হবে, ততই আপনি লাভবান হবেন। ত্বকের জেল্লা বাড়বে। পাশাপাশি শরীর থাকবে ঝরঝরে। কমবে অতিরিক্ত মেদও। 

সানস্ক্রিন- শীতের রোদের আমেজই আলাদা। কিন্তু তাই বলে সানস্ক্রিন ছাড়া মোটেই সরাসরি রোদে বেরনো যাবে না। তাই বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিন। নিজের ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নেওয়া প্রয়োজন। যদি অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে তাহলে ওয়াটার বেসড সানস্ক্রিন লাগাতে পারেন। কিংবা সামান্য জল মিশিয়েও সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। 

আইস ম্যাসাজ- যদি ঠান্ডা লাগার ধাত না থাকে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ফেসওয়াশের পরিবর্তে একটুকরো বরফ নিয়ে তা দিয়ে মুখে ম্যাসাজ করে ভাল করে মুখে ধুয়ে নিলেই হবে। ক্লেনজার হিসেবে ফ্রিজে রাখা ঠান্ডা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। তবে যাঁদের অল্পতেই ঠান্ডা লেগে সর্দি হওয়ার প্রবণতা রয়েছে তাঁরা এই উপায়ে ত্বকের পরিচর্যা না করাই ভাল। 

আরও পড়ুন- জলখাবার খাওয়ার সময় এই নিয়মগুলি মেনে চলছেন তো? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget