এক্সপ্লোর

No Smoking Day 2022: পরিবারের কথা ভেবেই ছাড়তে হবে ধূমপান

No Smoking Day 2022: ধূমপানের কারণে ক্ষতি হয় স্বাস্থ্যের। ধূমপান বন্ধ করতে গোটা বছর ধরেই নানাস্তরে সচেতনতা চলে। তবুও বছরের একটি দিন বিশেষ করে বেছে নেওয়া হয় ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য়।

কলকাতা: ধূমপানের কারণে ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়ে স্বাস্থ্যে। তামাকজাত দ্রব্য ব্য়বহারে হয় ক্যানসারের মতো মারণ রোগও। আরও একাধিক রোগ বাসা বাঁধে শরীরে। ধূমপান বন্ধ করতে গোটা বছর ধরেই নানাস্তরে সচেতনতা চালানো হয়। তবে বছরের একটি দিন বিশেষ করে বেছে নেওয়া হয় ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য়। প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় বুধবার পালন করা হয় নো স্মোকিং ডে (no smoking day)। মূলত তামাকবিরোধী দিবস (no tobacco day) থেকে অনুপ্রাণিত হয়েই পালিত হয় এই দিনটি।

ইতিহাসের গল্প
মূলত ব্রিটেনেই (united kingdom) পালিত হয় এই দিনটি। সেই দেশে ধূমপানের অভ্যেস বাড়ছে দেখে ১৯৮৪ সাল থেকে পালন করা শুরু হয় এই দিনটি। প্রথমে মার্চের প্রথম বুধবার করে পালিত হলেও পরে দ্বিতীয় বুধবারে দিন ঠিক করা হয়। নানা বছর নানা থিম ও স্লোগানকে সামনে রেখে সচেতনতার প্রচার হয়।

ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করতেই এই দিনটি শুরু হয়েছিল। ধূমপানের অভ্যাস কীভাবে ছাড়া যায় তা নিয়েও সাহায্য করা হয়। ধূমপানের মতো নেশার অভ্যাস ছাড়া সাধারণত কঠিন। সহজেই এই অভ্যাস ছাড়া যায় না। সমীক্ষা বলছে, ব্রিটেনে এই দিনটি পালন করার কারণে ওই নেশা ছাড়ার ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, ধূমপানের অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য তামাকজাত দ্রব্য ব্যবহারের অভ্যাস নেই, এমন ব্যক্তিদের সঙ্গে জরুরি। ধূমপায়ীদের সঙ্গে থাকলে এই অভ্যাস ছাড়া একেবারেই সহজ নয়। তাছাড়়া এমন জায়গায় যদি ঘনঘন যাওয়া যায়, যেখানে ধূমপান নিষিদ্ধ, তাহলে এই অভ্যাস ছেড়ে দেওয়া সহজ। এছাড়া ধূমপান সংক্রান্ত ছবি, ভিডিও সহ যাবতীয় বিষয় এড়িয়ে চলতে হবে। মনের জোরও জরুরি।

ক্ষতির বহর
মুখ ও গলার ক্যানসার সবচেয়ে বড় বিপদ। তার সঙ্গেই হাইপারটেনশন থেকে কোলেস্টরেল বৃদ্ধির মতো একাধিক বিপদ ডেকে আনে ধূমপান। রক্তবাহী ধমনীর দেওয়ালে বাধা তৈরি হয়। যা বহুগুণ বাড়িয়ে দেয় স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা।

কীভাবে মিলবে মুক্তি

১. দিনের নির্দিষ্ট সময়ে ধূমপানের অভ্যাস থাকে। খাওয়ার পর বা কাজের একফাঁকে অনেকেই ধূমপান করেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  ধূমপানের অভ্যাস ছাড়তে সময়ের ওই শৃঙ্খলা ভাঙা প্রয়োজন। নির্দিষ্ট সময় ধূমপান বন্ধ করলেই হবে কাজ।

২. ধূমপানের ইচ্ছা হলেই অন্য কোথাও মন দিতে হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়লে অথবা খুব জরুরি কোনও কাজ শুরু করলে মন অন্য দিকে যাবে। তাহলেই কমবে ধূমপানের ইচ্ছা।

৩. বিভিন্ন নিকোটিন গাম বা নিকোটিন স্ট্র্যাপ পাওয়া যায়। সেগুলি ব্যবহার করে দেখা যায়। 

৪. মানসিক চাপ কাটাতেই ধূমপান করেন, এমন যুক্তি দেন অনেক ধূমপায়ী। কিন্তু ডাক্তাররা জানাচ্ছেন, মানসিক চাপ তো কাটেই না, বরং আরও একাধিক শারীরিক সমস্যা এসে জুড়ে বসে শরীরে। 

৫. ধূমপান ছাড়তে সবচেয়ে বেশি সাহায্য করবে পরিবার। বাড়ির লোকের কথা ভেবেই বহু লোক এই অভ্যাস ছেড়েছেন। প্রয়োজনে এমন লোকের সাহায্য নেওয়া উচিত, যিনি এই নেশা ছেড়েছেন। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: শুধুই স্বাদ নয়, মধুর গুণের তালিকাও দীর্ঘ 

No Smoking Day 2022: পরিবারের কথা ভেবেই ছাড়তে হবে ধূমপান

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget