এক্সপ্লোর

Makar Sankranti 2024: পৌষ সংক্রান্তিতে চেখে দেখুন নলেন গুড়ের ডোনাট! বাড়িতেই বানিয়ে ফেলুন এইভাবে

Makar Sankranti 2024 Nolen Gur recipe: কীভাবে বানাবেন? আর কী কী উপকরণই বা লাগবে?

কলকাতা: পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি (Makar Sankranti 2024) মানেই নতুন বছরের শুরুতে বাঙালির অন্যতম প্রিয় পার্বণ। এ দিন বাড়িজুড়ে পিঠে, পুলি, পায়েসের গন্ধ। সাবেক মিষ্টি পদগুলি এই দিন পাত আলো করে থাকবে। পৌষ উৎসব উপলক্ষে পিঠে, পুলির পাশাপাশি নলেন গুড়ের (Nolen Gur) একটি অভিনব পদও চেখে দেখতে পারেন। কিনতে হবে না। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এগলেস নলেন গুড় ডোনাট (Nolen gur doughnut) নামের এই সুস্বাদু পদ (Makar Sankranti 2024 recipe)। কীভাবে বানাবেন? আর কী কী উপকরণই বা লাগবে? এই বিষয়েই এবিপি লাইভকে বিশদে জানালেন রেসিপিটির উদ্ভাবক সেভেন্থ হেভেন কলকাতা বেকারির প্রতিষ্ঠাতা ঋষভ সাধুখাঁ।

কী কী লাগবে?

দুই কাপ অল পারপাস ময়দা, ১ কাপ চিনি, ২ চা চামচ বেকিং পাউডার, আধ চা চামচ বেকিং সোডা, আধ চা চামচ নুন, এক কাপ দুধ, এক কাপের চার ভাগের এক ভাগ ভেজিটেবল তেল, এক চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট, দুই চা চামচ ড্রাই ইস্ট।

কীভাবে বানাবেন?

  • প্রথমে একটি বড় পাত্রে ময়দা,চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা ও নুন একসঙ্গে নিয়ে নিন। এবার ভাল করে এই সব কটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। কোনও দলা যেন না থাকে দেখে নিতে হবে।
  • এবার অন্য একটি পাত্র নিয়ে তাতে দুধ, তেল ও ভ্যানিলা এক্সট্র্যাক্ট ঢালুন। এবার এই তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
  • এবারে দুই পাত্রের মিশ্রণ একটি বড় পাত্রে ঢেলে নিন। এতে ইস্ট দিয়ে এবার ভাল করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ সমানভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। মিশ্রণটি যেন শক্ত না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখুন।
  • এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়ে নিন। এবার বেলন চাকিতে বেলে বাটি দিয়ে ভিতর থেকে গোল করে কেটে নিন। এতে ডোনাটের লুকটা চলে আসবে। 
  • এবার এটিকে কিছুটা উষ্ণ ও আর্দ্রতাহীন জায়গায় রাখুন। দরকারে হালকা গরম রয়েছে এমন বন্ধ মাইক্রোওভেনের মধ্যেও কিছুক্ষণ রাখতে পারেন।
  • এবারে একটি প্যানে কিছুটা তেল নিয়ে প্রথমে গরম করে নিন। তেল গরম হয়ে এলে গোলাকার উপকরণটি ছেড়ে দিন। হালকা গোল্ডেন ব্রাউন না-হওয়া পর্যন্ত ভেজে নিন। প্রতি পিঠ দুই-তিন মিনিট ভাজুন।
  • এবার ডোনাটগুলি ছেঁকে তুলে নিতে হবে। এর পর একটি ঝাঁঝরিতে কিছুক্ষণ তেল ঝরে যাওয়ার সময় দিন।
  • তেল ঝরে গেলে এর উপর নলেন গুড় দিয়ে কোটিং করে নিতে হবে। গোটাটা কোটিং করে নিলেই তৈরি নলেন গুড়ের ডোনাট।

আরও পড়ুুন: Makar Sankranti Recipe: সংক্রান্তির দিন জিভে জল আনবে নলেন গুড় ফ্যান্টাসি আর নলেন গুড় ডিম সাম ! রইল সম্পূর্ণ রেসিপি

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget