এক্সপ্লোর

OCD causes and remedies: ওসিডি আদতে কী ? কীভাবে সামাল দেবেন এই সমস্যা ?

Obsessive Compulsive Disorder: ওসিডির সমস্য়ায় অনেকেই ভোগেন। কিন্তু এই সমস্যা সামাল দেওয়া যায়।

কলকাতা: শরীরের খেয়াল রাখার পাশাপাশি মনের খেয়াল রাখাও জরুরি। মানসিক স্বাস্থ্যের এমন অনেক দিক রয়েছে, যা নিয়ে আমরা সহজে মাথা ঘামাই না। অথচ সেই দিকগুলি আমাদের রোজকার কাজকর্মে প্রভাব ফেলে। এমনকি কাজ করার ধারাও বদলে দিতে পারে।‌ তেমনই একটি মানসিক সমস্যা হল অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (obsessive compulsive disorder)। কোনও নির্দিষ্ট ধারণা থেকে কিছু কাজটি বারবার করার অভ্য়াস থাকে অনেকের। এই বিশেষ সমস্যাটিই হল ওসিডি। 

ওসিডি কাকে বলে ?

ওসিডি পুরো কথায় অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার। এর দুটো ভাগ রয়েছে। একটি হল অবসেশন। অন্যটি কমপালসন। অনেকেই ওসিডি বলতে ভাবেন পরিষ্কার থাকার বাতিক‌ বা বারবার  কোনও কিছু নিয়ে বারবার ভাবতে থাকা। কিন্তু এটি শুধু বাতিকের জেরে হয় না। বরং মনে দুশ্চিন্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাব কাজ করে। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে একজন একটি বিপদ বা ঝুঁকির ধারণা করে নেন‌। এটি হল অবসেশন। এর পর সেই ঝুঁকি এড়াতে একটি নির্দিষ্ট কাজ বারবার করতে থাকেন। সেটি হল কমপালসন। একে কমপালসিভ অ্যাক্টও বলা হয়। অনেক সময় দেখা যায়, ঝুঁকি হয়তো অতটা নেই যতটা তিনি ভাবছেন। অথবা যে কাজ করছেন, তাতে পুরো ঝুঁকি এড়ানোও যায় না। কিন্তু এই যুক্তি তাঁকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। অধিকাংশ সময় তিনি তার প্রতিযুক্তি দিয়ে থাকেন। 

ওসিডি শুধু বয়স্কদের হয়?

মনোবিদদের কথায়, ওসিডি যেকোনও বয়সেই হতে পারে। এমনকি ছোটবেলা থেকেও এই সমস্যা শুরু হতে পারে। পুরুষ ও মহিলা দুইপক্ষের মধ্যেই ওসিডি দেখা দিতে পারে।

ওসিডি-এর কারণ 

ওসিডি-এর কোনও নির্দিষ্ট কারণ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বরং একাধিক শারীরিক ও পারিপার্শ্বিক কারণে এই সমস্যা হতে পারে বলে মনে করা হয়। 

ওসিডি-এর চিকিৎসা 

ওসিডি-এর কিছু নির্দিষ্ট চিকিৎসা রয়েছে। তার মাধ্যমে দুশ্চিন্তার হার কমিয়ে সমস্যাটি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু পাশাপাশি নিজের ভাবনাচিন্তাতেও বদল আনা জরুরি। এটি সম্ভব না হলে সমস্যা সামাল দেওয়া কঠিন হয়। বরং নিজের ভাবনায় বদল আনলে এই সমস্যাটি অনেকটাই সামলে নেওয়া যায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Best Time of Walking: খালি পেটে না ভরা পেটে ? কোন হাঁটায় দ্রুত কমে ওজন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget