এক্সপ্লোর

Best Time of Walking: খালি পেটে না ভরা পেটে ? কোন হাঁটায় দ্রুত কমে ওজন

Walking On Appetite Or Post Meal Walking: খালি পেটে হাঁটবেন না ভরা পেটে ? কখন হাঁটলে দ্রুত ওজন কমিয়ে ফেলা যায়।

কলকাতা: ওজন কমানোর জন্য অনেকেই হাঁটাহাঁটি করেন।‌ এতে শুধু ওজন কমে না। সুগার, প্রেশারের মতো ক্রনিক রোগ থাকলে তাও নিয়ন্ত্রণে থাকে। হাঁটাহাঁটির জন্য সকালের সময়টাই বেছে নেন অনেকে। ভোর ভোর ঘুম থেকে উঠেই প্রাতঃকৃত্য সেরে হাঁটতে বেরিয়ে পড়েন। তবে এই হাঁটা আদতে খালি পেটে হাঁটা। বিশেষজ্ঞদের অনেকে ভরা পেটে হাঁটতেও পরামর্শ দিয়ে থাকেন। আবার অনেকের ধারণা ভরা পেটে একেবারেই হাঁটা উচিত নয়। তাহলে সত্যিটা কী ? কোনটা করলে দ্রুত ওজন কমে (Walking for weight loss) ? বিশদে জেনে নেওয়া যাক। 

কখন হাঁটা সবচেয়ে ভাল (When Walking is best) ?

সম্প্রতি এক গবেষণায় দাবি, ভরা পেটে হাঁটা উচিত। সাধারণত খাবার খাওয়ার পরেই অনেকে শুয়ে পড়েন। একটু স্বাস্থ্য সচেতন যারা তারা না শুয়ে বসে থাকেন। কিন্তু খাওয়ার পর হাঁটাহাঁটি করলে সবচেয়ে বেশি উপকার মেলে। এতে মেটাবলিজম বেড়ে যায়। ফলে খাবার দ্রুত হজম হয়ে যায়। 

খাবার হজম করতে শুধু হাঁটবেন (Post meal Walking Benefits)?

চিকিৎসকদের কথায়, খাবার হজম ছাড়াও আরও উপকারিতা রয়েছে। খাবার খেয়ে হাঁটতে গেলে মেটাবলিজম বেড়ে যায়। বর্ধিত মেটাবলিজম ক্যালোরি ঝরায়‌। আর ক্যালোরি ঝরলেই দ্রুত ওজন কমতে শুরু করে। 

কতক্ষণ, কত জোরে হাঁটবেন (Walking duration and speed) ?

খাবার পর হাঁটতে বেরোলে কতক্ষণ হাঁটবেন ? হাঁটার গতি কত হবে ? এর একটি নির্দিষ্ট মাপ রয়েছে। অন্ততপক্ষে ১০ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে ১০ মিনিট হাঁটলেই যথেষ্ট বলে জানাচ্ছে গবেষণা। পরে এই সময়টা বাড়ানো যেতে পারে। এছাড়াও, গতি প্রাথমিকভাবে স্বাভাবিক রাখতে হবে। অভ্যস্ত হয়ে এলে গতি বাড়ানো যাবে।

খাবার পরে হাঁটার ক্ষতিকর দিক (Side Effects of post meal walking)

কিছু ক্ষেত্রে খাবার পর হাঁটা বিপজ্জনক হতে পারে। দেখা গিয়েছে, অনেকে খাবার পর হাঁটতে বেরোলে ডায়রিয়া, পেটে ফোলাভাব, গ্যাসের সমস্যায় ভোগেন। তেমন হলে খাবারের পর হাঁটাহাঁটি করতে বারণ করেন চিকিৎসকরা। তবে একটি গবেষণা বলছে, আরও একভাবে এই বিপদ এড়ানো যায়। এর জন্য খাবার খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর হাঁটতে যান। হাঁটার গতি খুব বেশি বাড়াতে হবে না। এতে অনেকটাই উপকার পাওয়া সম্ভব।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Mental Health: হাঁটাহাঁটি ছেড়ে নাচ করবেন ? তাতেই কি মন ভাল থাকে বেশি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget