এক্সপ্লোর

Dahi Vada Aloo Dum: দই বড়া আলুর দম, জিভে জল আনা রেসিপি

Dahi Vada Aloo Dum Recipe: ওড়িশার বিখ্যাত স্ট্রিট ফুড দই বড়া আলুর দম । বাড়িতেই বানিয়ে ফেলুন এই ভাবে। রইল জিভে জল আনা রেসিপি।

কলকাতা: রাস্তার খাবার বা স্ট্রিট ফুডের দিকে বরাবর বাঙালির আকর্ষণ। বাংলার স্ট্রিট ফুডের সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু ওড়িশার স্ট্রিট ফুড দই বড়া আলুর দম ? পুরীর সমুদ্রতটে এটি প্রায়ই বিক্রি হয়ে থাকে। কেউ কেউ চেখেও দেখেছেন। কিন্তু কীভাবে বানানো হয় এটি ? জেনে নেওয়া যাক রেসিপি।

উপকরণ - এক কাপ বিউলির ডাল,আধ চা চামচ আদা কুচোনো, এক চা চামচ মৌরি, এক চা চামচ কুচোনো কাঁচালঙ্কা, অল্প বেকিং সোডা, দুটো কুচোনো পেঁয়াজ, এক চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো সাদা তেল, টক দই ৩-৪ চামচ, পরিমাণমতো নুন, এক চামচ  আদা রসুনের পেস্ট, এক চা চামচ হলুদ গুঁড়ো, দুটো সিদ্ধ আলু, এক চা চামচ গরম মশলা, এক কাপ চার-পাচ ঘন্টা ভিজিয়ে রাখা মটর, পাঁচ কাপ জল।

কীভাবে রাধবেন? 

দই বড়া

  • প্রথমে এক কাপ বিউলির ডাল নিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। এবার সেটি অন্তত চার-পাচ ঘন্টা ভিজিয়ে রেখে দিন। 
  • জল ঝেড়ে ডালটি ভাল করে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিন। পেস্ট করার সময় ২-৩ চামচ জল দিন‌ যাতে জলীয় ভাব থাকে। 
  • এবার দইবড়া নরম করতে পেস্টটি ভালো করে ফেটিয়ে নিন। ঠিকমতো ফেটিয়ে নিলে পরিমাণেও কিছু বেড়ে যাবে পেস্ট। 
  • এবার এর মধ্যে আধ চা চামচ আদা কুচোনো দিয়ে দিন। এর পরএক চা চামচ কুচোনো কাঁচালঙ্কা দিতে পারেন স্বাদের জন্য। তবে না দিলেও বিশেষ অসুবিধা নেই। এর পর এক চা চামচ মৌরি দিন‌ স্বাদ বাড়ানোর জন্য।‌ 
  • এবার এর মধ্যে এক চিমটে বেকিং সোডা দিয়ে দিন। এতে দই বড়া আরও নরম হবে।
  • এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। মিশ্রণ থেকে বড়ার আকারে গোল বল গড়ে নিন। বলগুলি একে একে তেলে ছেড়ে দিন। 
  • এবারে একটা আলাদা পাত্রে জল নিয়ে তাতে টকদইটা গুলে নিন। এর পর এতে এক চামচ নুন দিন‌। বড়া গোল্ডেন ব্রাউন  করে ভেজে এই মিশ্রণে দিয়ে রাখুন।

আলুর দম

  • এবার একটি কড়াইয়ে অল্প তেল নিয়ে হালকা গরম করে নিন। এবার এতে জিরে ও পেঁয়াজ কুচো ফোড়ন দিন।
  • পেঁয়াজ হালকা লাল হয়ে এলেই এতে চারভাগ করে কাটা দুটো সিদ্ধ আলু দিয়ে দিন। এর পর এর মধ্যে ভিজিয়ে  রাখা মটরগুলি দিয়ে দিন।
  • এর মধ্যে এক চা চামচ হলুদ গুড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে সাঁতলে নিন। পাঁচ মিনিট পর এতে এক চামচ  আদা রসুনের পেস্ট, এক চামচ ধনেগুড়ো দিয়ে মশলাগুলি ভাল করে কষিয়ে নিন।
  • কষানো হয়ে এলে এতে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এর পর এক চা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে‌‌। 

পরিবেশনের পদ্ধতি - দইবড়ার উপর দিয়ে এই মটর আলুর দম ছড়িয়ে পরিবেশন করতে হবে। অনেকে এর সঙ্গে পুদিনার চাটনিও পরিবেশন করে থাকেন‌। তাতে স্বাদ আরও বাড়ে।

আরও পড়ুন - চিউইংগাম চিবোনো ভাল ? কখন, কীভাবে চিবোলে উপকার ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget