এক্সপ্লোর

Vaccination Report: আপনার শিশু এই টিকা পেয়েছে তো? নয়া তথ্যে বাড়ছে উদ্বেগ!

Childhood Vaccination: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের তরফে সম্প্রতি একটি তথ্য় প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গত তিন দশকে শিশুদের টিকাকরণে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গিয়েছে কোভিডের কারণে।

কলকাতা: কোভিড এখনও যায়নি। প্রায় বছর তিনেক হতে চলল বিশ্বজুড়ে দফায় দফায় ত্রাস সৃষ্টি করেছে করোনাভাইরাস (Coronavirus)। ধাক্কা এসে পড়েছে অর্থনীতিতে, সমাজে-মানসিক স্বাস্থ্যেও। এবার আরও একটি ভয়ের তথ্যই এল সামনে। কোভিডের কারণে ধাক্কা খেয়েছে শিশুদের স্বাস্থ্যও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের (UNICEF) তরফে সম্প্রতি একটি তথ্য় প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গত তিন দশকে শিশুদের টিকাকরণে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গিয়েছে কোভিডের কারণে। বিশ্বজুড়ে ছবিটা মোটামুটি একই। ১৫ জুলাই, ইউনিসেফের তরফে এই নিয়ে একটি প্রেস বিবৃতিও জারি করা হয়েছে।

কোথায় উদ্বেগ:
ডিপথেরিয়া (Diptheria), টিটেনাস (Tetanus) এবং পার্টুসিস (Pertusis)-এর জন্য শিশুদের DTP3 টিকা দেওয়া হয়। কোভিডের সময়ে সেই টিকা পায়নি বহু শিশু। শুধুমাত্র ২০২১ সালেই ২৫ মিলিয়ন শিশু ওই টিকা পায়নি। যে সংখ্যাটি ২০২০ সালের চেয়ে ২ মিলিয়ন বেশি এবং ২০১৯ সালের চেয়ে ৬ মিলিয়ন বেশি। তথ্য বলছে এর মধ্যে অন্তত ১৮ মিলিয়ন এমন শিশু রয়েছে যারা ২০২১ সালে একটিও ডোজ পায়নি।

কোথায় এমন ছবি: 
বিশ্বজুড়েই এমন ছবি দেখা গিয়েছে। তবে দাবি করা হয়েছে সংখ্যার বিচারে এমন ঘটনা বেশি দেখা গিয়েছে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, ফিলিপিন্সের মতো দেশে। তবে ২০১৯ ও ২০২১ সালের মধ্যে টিকা না পাওয়ার হারের দিক থেকে বিচার করলে সবচেয়ে আগে রয়েছে মায়ানমার ও মোজাম্বিক। এর ফলে ওই শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

টিকাকরণে ধাক্কা কেন?

রিপোর্টে একাধিক কারণের কথা উল্লেখ করা হয়েছে।

  • কোভিডের কারণে টিকার জোগান এবং টিকাকরণ প্রক্রিয়া ধাক্কা খেয়েছে।
  • কোভিডের মোকাবিলা ও কোভিড টিকার পিছনে অর্থ ও সম্পদ খরচ।
  • কোভিডের জন্য বিভিন্ন পদক্ষেপের কারণে টিকা দেওয়ার সুযোগও পাওয়া যায়নি।
  • এছাড়াও, অসচেতনতা-ভুল তথ্য এবং এরকম একাধিক কারণে ঘটে থাকা উদাসীনতা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UNICEF (@unicef)

ইউনিসেফ-হু'র বার্তা:
UNICEF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথেরিন রাসেল (Catherine Russel) জানিয়েছেন, শিশুদের স্বাস্থ্য নিয়ে এই তথ্য অত্য়ন্ত উদ্বেগের। বহু শিশু অসুস্থ হতে পারে, ওই রোগগুলি ছড়াতেও পারে টিকাকরণে এমন ঘাটতির কারণে। দ্রুত ওই শিশুদের টিকাকরণের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে জানান তিনি। একই পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেড্রোস আধানম ঘেব্রেয়ুস (Tedros Adhanom Ghebreyesus)-এর পরামর্শ, কোভিডের টিকাকরণের সঙ্গেই এতদিন ধরে চলা বাকি রোগের টিকাকরণও চলুক।  

আরও পড়ুন: জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমাতে কোন দিকে নজর দিতে বলছে 'হু'?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget