এক্সপ্লোর

Balance Issues: কাজের মাঝে হঠাৎই টাল হারিয়ে যায় ? কেন হয় ?

Balance Issues Reasons: কোনও কাজ করতে গেলেই মাঝে মাঝে টাল হারিয়ে যায় ? কেন এই সমস্যা হয় ?

কলকাতা: হাঁটতে গিয়ে বা কোনও কাজ করতে গিয়ে হারিয়ে যাচ্ছে ভারসাম্য বা চলতি ইংরেজিতে ব্যালেন্স। হয় জিনিসটা হাত থেকে পড়ে যাচ্ছে, নয় পড়ে যাচ্ছেন ওই ব্যক্তি নিজেই। ব্যালেন্সের এই সমস্যা অনেকেরই থাকে। এক কাপ চা রান্নাঘর থেকে বসার ঘরে আনতে আনতে পড়ে যাচ্ছে, এমনটাও দেখা যায়। তবে এই ধরনের ঘটনা ব্যালেন্সের সমস্যার মধ্যে পড়ে না। কিন্তু সাধারণভাবে অনেকেই টাল রেখে কাজ করতে কখনও কখনও ব্যর্থ হন। এই ব্যর্থ হওয়ার কারণ ব্যালেন্স প্রবলেম। যা নানা কারণে হতে পারে।

কীভাবে কাজ করে আমাদের শরীরের ব্যালেন্স ? (How Balance Works)

চিকিৎসকদের কথায়, আমাদের কানের ভিতরে একধরনের যন্ত্র রয়েছে। একে ভেস্টিবিউলার সিস্টেম বলা হয়। এটিই মস্তিষ্ককে ভারসাম্যের সংকেত পাঠায়। মস্তিষ্ক চোখের সঙ্গে যৌথভাবে সেই ভারসাম্য রক্ষার কাজ করে থাকে। এই ভেস্টিবিউলার সিস্টেম, মস্তিষ্ক ও চোখের কাজের মধ্যে সামঞ্জস্য ঠিকমতো রক্ষা না হলেই বিপদ। কারণ তখনই ব্যালেন্স হারিয়ে ফেলেন একজন।

ব্যালেন্স প্রবলেমের বড় কারণ (Main Reasons Of Balance Problem)

বেশিরভাগ ব্যালেন্সের সমস্যাই মস্তিষ্কের সমস্যা, কানের ভিতরকার যন্ত্রের সমস্যা বা শারীরিক সমস্যার কারণে দেখা যায়। শারীরিক সমস্যার মধ্যে হাড় ভেঙে যাওয়া বা পেশির সমস্যাও থাকতে পারে।

মস্তিষ্কে আঘাত - মস্তিষ্কে কোনও দুর্ঘটনার জেরে আঘাত পেলে ব্য়ালেন্স নষ্ট হয়ে যেতে পারে। ব্যালেন্সের সমস্যা সেক্ষেত্রে দুর্ঘটনার পরে পরে বা কয়েক সপ্তাহ বা মাস পরে দেখা দিতে পারে।

মাইগ্রেন - প্রচন্ড মাথার যন্ত্রণা, মাথা ঘোরা ও চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসার মতো ঘটনা ঘটে মাইগ্রেনে। অনেকে ভেস্টিবিউলার মাইগ্রেনের সমস্যায় ভোগেন। যার ফলে ব্যালেন্সের সমস্যা দেখা দেয়। 

বয়সজনিত কারণ -  বয়সের সঙ্গে সঙ্গে অনেকে ব্যালেন্সের সমস্যায় ভুগতে থাকেন। বয়স বাড়লে চলাফেরা অনেকেরই কমে যায়। এর ফলে পেশি দুর্বল হয়ে পড়ে। সঠিকভাবে কাজ করে না। যা থেকে শরীরের ভারসাম্য বজায় রাখা মুশকিল হয়ে পড়ে।

সারাদিন একজায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ - অনেকেই এখন সারাদিন ধরে এক জায়গায় বসে বসে বা দাঁড়িয়ে থেকে কাজ করেন। এর ফলে পেশি সঞ্চালন একেবারে সীমিত হয়ে পড়ে। যা থেকে ব্যালেন্সের সমস্যা হতে পারে।

আরও পড়ুন - Health News: সুগারে অল্প বেশি ওজন থাকলেই রোগের ঝুঁকি কম ! কাদের, কেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget