এক্সপ্লোর

Healthy Paneer Recipes: আমিষে অরুচি? সহজেই বানিয়ে ফেলুন পনিরের এই আইটেমগুলি, রইল রেসিপি

Easy Recipes: খুব সহজে রান্না হবে, সুস্বাদু হবে, এমন কী হতে পারে? চেষ্টা করে দেখতে পারেন, পনিরের (Paneer) নিম্নলিখিত কয়েকটি রেসিপি।

কলকাতা: অনেক সময়েই মাছ-মাংস (fish and meat) বা ডিম (Eggs) খেতে ইচ্ছা করে না, এমন হয়। বা হয়তো খুব ঝক্কি করে রান্না করতেও ইচ্ছা করছে না। খুব সহজে রান্না হবে, সুস্বাদু হবে, এমন কী হতে পারে? চেষ্টা করে দেখতে পারেন, পনিরের (Paneer) নিম্নলিখিত কয়েকটি রেসিপি। রান্না করতে ও খেতে, দুইই সুবিধা, সেই সঙ্গে স্বাস্থ্যকরও। 

পনির পোলাও (Paneer Polao)

রোজের সাধারণ পোলাওয় যোগ করুন পনির। খেতে বেশ লাগবে। এই ডিশ বানাতে উপকরণ লাগবে, ১ চা চামচ তেল, ২ চা চামচ মাখন, আধ কাপ সরু করে কাটা পেঁয়াজ, ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন, ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, ৩ টেবিল চামচ টমেটো পিউরি, ১ কাপ চাল এক ঘণ্টা ভিজিয়ে জল ঝরিয়ে রাখা, ১ কাপ পনির টুকরো করে কাটা, স্বাদ মতো নুন, ১ টেবিল চামচ দই। 

কীভাবে তৈরি করবে পনির পোলাও? প্রথমে একটি প্রেশ কুকারে তেল ও মাখন গরম করতে হবে। তারপর এর মধ্যে পিঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। এর সঙ্গে আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে, আরও ১ মিনিট নাড়তে হবে। টমেটো পিউরি ঢেলে আরও ১ মিনিট নাড়ুন। এরপর এর সঙ্গে চাল মিশিয়ে নাড়তে থাকুন। মিনিট খানেক পর পনির দিয়ে মিশিয়ে নিন। তার সঙ্গে ২ কাপ গরম জল, নুন, চিনি, গরম মশলা ও দই দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর প্রেশার কুকার বন্ধ করে ২ সিটি দিয়ে নিন। ঢাকনা খোলার আগে বাষ্প পুরো বেরিয়ে যেতে দিন। তারপর পাতে ঢেলে গরম গরম পরিবেশন। 

পনির রোল (Paneer Roll)

পোলাও বা বিরিয়ানি খেতে না ভাল লাগলে সহজেই বানিয়ে নিন পনির রোল। সরু করে কাটা পনির নিন ৩০০ গ্রাম। গমের রুটি নিন ৪টে মতো। ২ টেবিল চামচ ভিনিগার, ২ চেরা কাঁচা লঙ্কা, ২ টেবিল চামচ তেল, অর্ধেক চা চামচ করে আদা ও রসুন বাটা নিন, ১টা ছোট কাটা পেঁয়াজ, একটা মাঝারি মাপের সবুজ ক্যাপ্সিকাম, লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, পরিমাণ মতো হলুদ, ১ চা চামচ আমচুর, স্বাদমতো নুন, ৪টে বড় লেটুস পাতা। 

আরও পড়ুন: Carrots: হার্টের জন্য বিশেষভাবে উপকারী গাজর, রয়েছে আরও উপকারিতা

পনির রোল তৈরি করা খুবই সহজ। একটা পাত্রে ভিনিগারে লঙ্কা মিশিয়ে পাশে সরিয়ে রাখুন। একটা প্যানে তেল গরম করে তাতে আদা ও রসুন বাটা দিয়ে ৩০ সেকেন্ড মতো নাড়ুন। এতে পিঁয়াজ দিন, আরও ৩০ সেকেন্ড নাড়তে হবে। এর সঙ্গে সবুজ ক্যাপ্সিকাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর, নুন ও পনির দিয়ে মাঝারি আঁচে মিনিট দুয়েক রান্না করুন। এরপর আঁচ থেকে সরিয়ে পাশে রাখুন সেটা। চারটে সমান ভাগে এবার পনিরের মিশ্রণ ভাগ করে, রুটির ওপর সাজিয়ে দিন। লেটুস পাতা দিয়ে বসিয়ে দিন ওর ওপর। ছড়িয়ে নিন খানিক লঙ্কা ভেজানো ভিনিগার, অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রোল বানিয়ে নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget