এক্সপ্লোর

Prostate Cancer: প্রস্টেট ক্যানসারের চেনার নয়া ধরন ‘বলে দিল’ AI, আমূল বদল আসবে চিকিৎসায় ?

Prostate Cancer Diagnosis By AI: প্রস্টেট ক্যানসার চেনার নয়া ধরন আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অনেকটাই অবদান রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

কলকাতা: প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী বদল আসতে পারে। অক্সফোর্ড ও ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায়  সম্প্রতি এমনটাই জানা গেল। এতদিন যেভাবে প্রস্টেট ক্যানসারের পরীক্ষা করা হত, তাতেও বদল আসবে। বদলে যাবে রোগ শনাক্তকরণের পদ্ধতি। কারণ সম্প্রতি বিজ্ঞানীরা প্রস্টেট ক্যানসারের দুটি সাবটাইপ বা ভাগ আবিষ্কার করেছেন। যার আগের তুলনায় আরও বেশি আগ্রাসী প্রকৃতির বলেই দাবি। আর এই দুই ধরনের ক্যানসারের চরিত্র খুঁজে পাওয়া গিয়েছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে।

কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই এই যুগান্তকারী আবিষ্কার সম্ভব  হয়েছে বলে জানা গিয়েছে। এবার থেকে রোগটি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে। তার সাহায্যেই জানা যাবে প্রস্টেট ক্যানসারের ঠিক কোন ধরনটিতে আক্রান্ত হয়েছেন রোগী। এই প্রসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রধান গবেষক ড্যান উডকক সংবাদমাধ্যমকে বলেন, তাদের গবেষণায় প্রস্টেট ক্য়ানসারের দুটি সাবটাইপ আবিষ্কৃত হয়েছে। যার বৈজ্ঞানিক নাম ইভোটাইপ। প্রস্টেটের টিউমার বেশ কয়েকটি উপায়ে আকারে বড় হতে থাকে। যা শেষ পর্যন্ত দুটি বিশেষ ধরনের প্রস্টেট ক্যানসারের চেহারা নেয়।

প্রস্টেট জিন পরীক্ষার খুঁটিনাটি

জিন পরীক্ষার উপর নির্ভর করেই এতদিন প্রস্টেটের ধরন খুঁজে বার করা হত। সেই পদ্ধতিকেই এবার চ্যালেঞ্জ জানাল নয়া গবেষণা। এবার থেকে কীভাবে টিউমারটি বড় হচ্ছে তার উপর নির্ভর করতে পারবেন চিকিৎসকরা। তা দেখে ক্যানসারের ধরনটিকে শনাক্তও করা যাবে। আর সেই কাজে চিকিৎসককে সঙ্গত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রতি রোগীর জন্য আলাদা তথ্য

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি ক্যানসার রিসার্চ ইউকে-এর সঙ্গে যৌথভাবে করা হয়। এর আগে টিউমারের গ্রেডিং ও স্টেজিং (শ্রেণিবিভাগ ও ধাপ নির্ণয়) সাবেকি জিন পরীক্ষার মাধ্যমে করা হত। তবে নয়া গবেষণা সেই শনাক্তকরণের একটি নতুন দিগন্ত খুলে দিল। পাশাপাশি এই রোগটি কোন ব্যক্তির ক্ষেত্রে কেমন চেহারা নিতে পারে তার তথ্যও সরবরাহ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই তথ্যের নিরিখেই ভবিষ্যতের চিকিৎসা চলবে। সহজ হবে রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটিও। 

কীভাবে পরীক্ষা

প্রস্টেট ক্যানসারের জিন কীভাবে চেহারা পাল্টায় তা দেখার জন্য ১৫৯ রোগীর জিনোম সিকোয়েন্সিং করেন বিজ্ঞানীরা। এর সিকোয়েন্সিংয়ের ফলেই দুটি আলাদা ধরনের ক্যানসার গ্রুপের চেহারা ধরা পড়ে। তার ভিত্তিতেই বদলে যেতে চলেছে প্রস্টেট ক্যানসারের পরীক্ষানিরীক্ষা।

আরও পড়ুন - Stomach Cancer: পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হন ISRO চিফ, কীভাবে এড়ানো যায় এই মারণরোগ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget