এক্সপ্লোর

Stomach Cancer: পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হন ISRO চিফ, কীভাবে এড়ানো যায় এই মারণরোগ ?

ISRO Chief Somnath Stomach Cancer: পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হন ইসরো প্রধান। কীভাবে এই মারণরোগ এড়ানো সম্ভব ?

কলকাতা: পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। গত বছর আদিত্য এল ১ মিশনের দিনই তাঁর মারণরোগ ধরা পড়ে। পরে এর জন্য অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। নিতে হয় কেমো। আপাতত সুস্থ রয়েছে এস সোমনাথ। তবে থাকতে হচ্ছে নিয়মিত চেকআপের মধ্যে। সম্প্রতি টারম্যাক মিডিয়া হাউসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইসরো প্রধান। কিন্তু পাকস্থলির ক্যানসার পুরুষদের সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারের তালিকায় পঞ্চম। শুধু তাই নয়, এই ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেকেই এড়িয়ে যান। 

পাকস্থলির ক্যানসারে কী কী লক্ষণ দেখা যায় ?

সিকে বিড়লা হাসপাতালের সার্জিক্য়াল অঙ্কোলজির ডাইরেক্টর বিনয় স্যামুয়েল গাইকোয়াড় সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, পাকস্থলির ক্যানসার  হলে 

  • হঠাৎ করেই কোনও কারণ ছাড়া ওজন কমতে থাকা।
  • একটানা পেটে ব্যথা।
  • খিদে কমে যাওয়া।
  • খাবার গিলতে অসুবিধা হওয়া।
  • মাথা ঘোরা।
  • বমি বমি ভাব
  • মলের সঙ্গে রক্ত নির্গত হতে থাকার মতো লক্ষণ দেখা যায়।

ঠিক সময়ে ধরা পড়ে না লক্ষণ

পাকস্থলির ক্যানসারে অনেকেই বাড়বাড়ন্ত হলে তবে চিকিৎসকের কাছে আসেন। কারণ অধিকাংশ সময়েই এর লক্ষণগুলি মানুষ বুঝে উঠতে পারেন না। সাধারণ পেট ব্য়থা, গলা ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন। এমনকি ওজন কমে যাওয়ার লক্ষণকেও ততটা গুরুত্ব দেন না অনেকে। ঠিক সময়ে ধরা পড়ে না বলে এই রোগে মৃত্যুর হারও বেশি।

পাকস্থলির ক্যানসারের ধরন

পাকস্থলির ক্যানসার বেশ কয়েকটি ধরনের হয়ে থাকে। কোন ধাপে ক্যানসার ধরা পড়ছে সেই অনুযায়ী ক্য়ানস্যারের নামকরণ হয়। এগুলির মধ্যে রয়েছে অ্যাডেনোকারসিনোমা, লিম্ফোমা, গ্যাস্ট্রোইনটেস্টিনাল স্টমাক টিউমার।

পাকস্থলির ক্যানসার প্রতিরোধের উপায়

পাকস্থলির ক্যানসার প্রতিরোধ করতে জীবনযাপনে কিছু বদল আনা জরুরি। এগুলি নিয়ে সংবাদমাধ্যমে বিশদে আলোচনা করেছেন চিকিৎসক।

  • ব্যালান্সড ডায়েট জরুরি - খাবারের তালিকায় বেশি করে শাকসবজি রাখতে হবে। এছাড়াও, প্রসেসড খাবার, ফাস্টফুড বাদ রাখতে হবে।
  • ধূমপান ত্যাগ - ধূমপাননের অভ্যাস ত্যাগ করতে হবে।
  • মদ্যপান ত্যাগ - মদ্যপানের অভ্যাস ত্যাগ করা জরুরি। অল্প বা বেশি কোনওরকম মদই শরীরের জন্য ভাল নয়।
  • নিয়মিত চেকআপ - চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপ করতে যাওয়া দরকার। কারও পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে আরও বেশি করে তা জরুরি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - ISRO Chief Somnath: আদিত্য L1 মিশনের দিন ক্যানসার ধরা পড়ে ISRO প্রধানের ! কীভাবে জিতলেন দুই লড়াই ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget