এক্সপ্লোর

Cancer Treatment : নিজের ল্যাবে বেড়ে ওঠা ভাইরাস দিয়েই নিজের স্তন ক্যানসার সারালেন বিজ্ঞানী, কর্কটরোগের চিকিৎসায় আশার আলো?

Medical News : OVT হল ক্যান্সার চিকিৎসার একটি আধুনিক পদ্ধতি, যা ক্যান্সার কোষকে আক্রমণ করে ভাইরাস-অস্ত্র দিয়ে, সেই সঙ্গে শরীরের প্রতিরোধ ক্ষমতাকেও এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

নিজের ক্যানসারের আনসার বার করলেন তিনি নিজেই। নিজেরই ল্যাবে বেড়ে ওঠা ভাইরাস দিয়ে কর্কটরোগকে বাগে আনলেন বিজ্ঞানী। নিজেই বহু গবেষণা করে এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করবেন বলে সিদ্ধান্ত নেন।  যদিও নির্দিষ্ট নিয়মের পথে না গিয়ে,  এভাবে নিজের ওপর পরীক্ষা-নিরীক্ষা করা যায় কিনা , তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।  

নেচার ম্যাগাজিনে প্রকাশিত আর্টিকল অনুসারে, বিজ্ঞানী বিটা হ্যালাসির আগেই ক্যানসারের কারণে বাম স্তন অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়। তখন সেরে উঠলেও আবার দানা বাঁধে কর্কট রোগ। সালটা ২০২০। স্তন বাদ দেওয়ার পরও সেই জায়গায় ক্যানসার ফিরে আসে।  তিনি আর  কেমোথেরাপি করাতে চাননি। বরং আজীবন যে ভাইরাস নিয়ে তাঁর অধ্যবসায় (virologist at the University of Zagreb) , তা দিয়েই হ্যালাসি নিজের চিকিৎসার করার কথা ভাবেন। 

সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে Vaccines এ প্রকাশিত হয়েছে সেই কেস- স্টাডিটি । হ্যালাসি কীভাবে তার নিজের স্টেজ 3 ক্যানসারের চিকিৎসা করেছিলেন নিজেই। আর তা করে তিনি কীভাবে ৪ বছর হলেন ক্যানসার-মুক্ত। অনকোলাইটিক ভাইরোথেরাপি (OVT) নামক পদ্ধতি ব্যবহার করেছিলেন তিনি। 

OVT হল ক্যান্সার চিকিৎসার একটি আধুনিক পদ্ধতি, যা ক্যান্সার কোষকে আক্রমণ করে ভাইরাস-অস্ত্র দিয়ে, সেই সঙ্গে শরীরের প্রতিরোধ ক্ষমতাকেও এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এখনও  পর্যন্ত বেশিরভাগ OVT ক্লিনিকাল ট্রায়াল ক্যানসারের অ্যাডভান্সড স্টেজের রোগীদের উপরই হয়েছে।   T-VEC নামে পরিচিত OVT এখনও পর্যন্ত মেটাস্ট্যাটিক মেলানোমার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও  OVT এজেন্ট বিশ্বের কোথাও স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য অনুমোদন পায়নি। 

হ্যালাসি স্পষ্টই উল্লেখ করেছেন, তিনি OVT বিশেষজ্ঞ নন।  কিন্তু পরীক্ষাগারে ভাইরাস নিয়ে কাজকর্ম পরীক্ষা-নিরীক্ষা করার অভিজ্ঞতা থেকেই তিনি নিজের চিকিৎসায় OVT প্রয়োগ করার আত্মবিশ্বাস পান।  তিনি পরপর দুটি ভিন্ন ভাইরাস দিয়ে তার টিউমারটিকে টার্গেট করেন। একটি হামের ভাইরাস এবং একটি ভেসিকুলার স্টোমাটাইটিস ভাইরাস (ভিএসভি)।  ইতিমধ্যে OVT ক্লিনিকাল ট্রায়ালগুলিতে ব্যবহৃত হয়েছে।  হামের ভাইরাস দিয়ে মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার সারানোর পরীক্ষা হয়েছে আগেও।  হামের এই স্ট্রেনটি বাচ্চাদের ভ্যাকসিনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় । আর VSV প্রয়োগ হলে খুব বেশি হলে ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলি দেখা যায়। তাই ভাইরাসগুলি নিরাপদ দেখেই ব্যবহার করার বিষয়ে নিশ্চিত হয়েছিলেন বিজ্ঞানী। 

দুই মাসের মধ্যে হ্যালাসির এক সহকর্মী তাঁর জন্য চিকিত্সার একটি পরিকাঠামো তৈরি করেন।  তিনিই সরাসরি তাঁর টিউমারে ইনজেকশন দিয়েছিলেন। আর এই চিকিৎসা চলাকালীন তাঁর উপর নজর রেখেছিলেন  অনকোলজিস্টরা। যাতে যদি কিছু ভুল হয়ে যায়, বা গোলমাল দেখা যায়, তাহলে যেন সঙ্গে সঙ্গে কেমোথেরাপি শুরু করা যায়। 

তবে   কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই  টিউমারটি যথেষ্ট ছোট হয়ে যায়।  নরম হয়ে আসে।  তারপর তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করার মতো অবস্থায় পৌঁছায়। স্টিফেন রাসেল নামে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন OVT বিশেষজ্ঞও সম্মত হন,   হ্যালাসির ক্ষেত্রে ভাইরাস ইনজেকশনগুলি তার টিউমারকে সঙ্কুচিত করতে সক্ষম হয়েছে।  কিন্তু তিনি মনে করেন না যে এটা নতুন কোনও বিষয় । কারণ, গবেষকরা ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের ক্যান্সারের চিকিৎসায়  OVT ব্যবহার করেছেন।  তবে হ্যাঁ, নিজের ল্যাবে বেড়ে ওঠা একটি ভাইরাস দিয়ে এই চিকিৎসা সত্যিই অভিনব। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget