এক্সপ্লোর

Health Tips: সব রান্নাতেই মটরশুঁটি খাওয়া ভাল ?

Green Peas Side Effects: অনেকেই সব রান্নাতে মটরশুঁটি দেন। এটি কি আদৌ শরীরের জন্য উপকারী ?

কলকাতা: শীতকালের যেসব সবজি বাঙালির পাত জুড়ে থাকে, তার মধ্যে মটরশুঁটি অন্যতম। মটরশুঁটি না খেলে যেন শীতকাল জমে না। মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরিও এই সময় মাস্ট। তবে মটরশুঁটি কি সবসময় খাওয়া ভাল ? কারা এটি খেতে পারবেন ? কাদের জন্য এই খাবারটি ক্ষতিকর ? জেনে নেওয়া যাক।

মটরশুঁটি খাওয়ার আগে সতর্ক হবেন কারা (Green Peas Side Effects) ?

বেশ কিছু রোগে এই বিশেষ সবজিটি খাওয়া যায় না। এতে রোগের জটিলতা আরও বেড়ে যায়। তেমনই কিছু  রোগের হদিশ রইল এখানে।

কিডনির সমস্যা -  অনেকেই ক্রনিক কিডনি রোগে ভোগেন। কিডনি দুর্বল হলে বা কোনও সমস্যা থাকলে মটরশুঁটি এড়িয়ে চলুন। এতে কিডনির কার্যক্ষমতা আরও কমে যেতে পারে।

বাতের ব্যথা - ইউরিক অ্যাসিড বাড়তে পারে এই সবজিটি খেলে। তাই সতর্ক থাকুন। যতই মরসুমি সবজি বলে খেতে ইচ্ছে হোক, লাগাম টানতে হবে। কারণ ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লেই শরীর খারাপ হবে।

ডায়রিয়ার সমস্যা - মটরশুঁটি এমনিতে পেট ভাল রাখে। কিন্তু বেশি খাওয়াও ভাল না। তাই সব রান্নায় মটরশুঁটি দেওয়ার প্রবণতা মোটেই ভাল নয়। এতে ডায়রিয়া অর্থাৎ পেট খারাপ হতে পারে।

গ্যাসের সমস্যা - শীতকালিন এই সবজি গ্যাসের বড় কারণ। পেট ফোলাভাব, পেটের ব্যথা বাড়িয়ে দেয় মটরশুঁটি। তাই পেটের গোলযোগ থাকলে এই সবজি এড়িয়ে চলাই ভাল।

পুষ্টির শোষণ কমে যায় - মটরশুঁটি প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। কিন্তু হলে কী হবে, এর মধ্যে ফাইটিক অ্যাসিডও রয়েছে। এই অ্যাসিডটি ক্যালসিয়াম, জিঙ্ক ও আয়রনের মতো জরুরি পুষ্টি উপাদানগুলির শোষণ কমিয়ে দেয়। যা আরেক দিক থেকে বিপদের।

মটরশুঁটির স্বাস্থ্যগুণ (Green Peas Benefits)

শুধু তো খারাপ দিক নয়, মটরশুঁটির বেশ কয়েকটি গুণ রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি।

  • রক্তের সুগার নিয়ন্ত্রণ করে এই সবজি।
  • এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেকটাই বেশি। এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।
  • এনার্জির ভান্ডার মটরশুঁটি। এর ১০০ গ্রামের মধ্য়ে ৫৯ ক্যালোরি রয়েছে। যা কাজ করার শক্তি জোগায়।
  • চোখের জন্য ভাল এই সবজি।
  • ত্বকের জন্যও উপকারি মটরশুঁটিতে থাকা একাধিক ভিটামিন।
  • হাড় মজবুত করতে সাহায্য করে মটরশুঁটি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Tips: প্রদাহ কমায়, ভাল রাখে পেট, কাঁসার থালায় খেলে ৬ উপকার মিলবেই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget