এক্সপ্লোর

Foods For Good Sleep: ছয় ঘন্টা ঘুমোনোর আগেই ঘুম ভেঙে যায় ? কী করলে মিলবে সুরাহা

Sleep Deprivation Remedies: দিনে অন্তত ছয় ঘন্টা ঘুমোনোর কথা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন। কিন্তু ততটা ঘুম কি রোজ হয় ?

Sleep Deprivation Remedies: দিনে চিকিৎসকরা অন্তত ছয় ঘন্টা ঘুমোনোর কথা বলে থাকেন। কিন্তু নানাবিধ কাজের চাপে শেষ পর্যন্ত অনেকেই ততক্ষণ ঘুমোতে পারেন না। এর ফলে শরীরের নানা সমস্যাও একে একে দেখা দেয়। প্রথমে জেনে নেওয়া যাক, পর্যাপ্ত ঘুম না হলে কী কী সমস্যা হয় শরীরে ? 

পর্যাপ্ত ঘুম না হলে কী কী সমস্যা ?

  • স্ট্রেস বেড়ে যায়।
  • সারাদিন শরীর দু্র্বল ও ক্লান্ত লাগে।
  • কাজে মনোযোগ করতে অসুবিধা হয়।
  • ক্রনিক রোগের হার বেড়ে যায়।
  • রক্তচাপ, সুগার ও হার্টের সমস্যাও দেখা দিতে পারে।
  • মেজাজ খারাপ থাকে। এমনকি মনখারাপও বাড়ে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।
  • ওজন বাড়তে থাকে।
  • মস্তিষ্কের মধ্য়ে স্নায়ুকোশগুলি নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত স্ট্রেসের কারণে।

কোন বয়সে কতটা ঘুমোনো দরকার ?

১ মাস থেকে ৫ বছর - ১১-১৩ ঘন্টা, তার সঙ্গে মাঝে মাঝে ঘুম অর্থাৎ ন্য়াপ দরকার।

৬ বছর থেকে ১২ বছর - ৯-১২ ঘন্টা।

১৩ তেকে ১৮ বছর - ৮ থেকে ১০ ঘন্টা।

১৮ থেকে ৬০ বছর - ৭ ঘন্টা।

পর্যাপ্ত ঘুমের উপায় ?

  • রোজ ঘুমোতে যাওয়ার ২-৩ ঘন্টা আগে খাবার খেয়ে নিন। খাওয়াদাওয়া ও ঘুমের মধ্যে এই দুই-তিন ঘন্টার তফাত রাখতে হবে।
  • ঘুমোনোর আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যাস করা জরুরি। অনেকেই বলেন  বই পড়তে ইচ্ছে করে না। কিন্তু ঘুমের জন্যই এটি বেশি দরকার।
  • শোওয়ার ঘর পর্যাপ্ত অন্ধকার রাখতে হবে। ঘর যেন ঠাণ্ডা হয় সেদিকে নজর রাখতে হবে।
  • মদ্যপান ও ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। 
  • রোজ দিনে নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া জরুরি। ঘুমোনোর সময়ের হেরফের যত কম হয় তত ভাল।

কোন কোন খাবার ঘুমের জন্য উপযোগী ?

  • গরম দুধ - গরম দুধ দীর্ঘদিন ধরেই নিদ্রাল্পতার সুরাহা হিসেবে কাজ করে।  দুধের মধ্যে ট্রিপটোফ্যান,ক্যালসিয়াম, ভিটামিন ডি ও মেলাটোনিন বেশি থাকে। যা সহজে ঘুম এনে দেয়।
  • আমন্ড - আমন্ডের মধ্যে মেলোটোনিন হরমোনের পরিমাণ বেশি। এই হরমোনটি আমাদের ঘুম ও জেগে ওঠা নিয়ন্ত্রণ করে।
  • কাঠবাদাম - কাঠবাদামের মধ্যে মেলাটোনিন, সেরোটোনিন, ম্যাগনেশিয়াম থাকে। এই উপাদানগুলি দ্রুত ঘুম এনে দেয়।
  • তৈলাক্ত মাছ -  তেল বেশি রয়েছে এমন মাছ খেতে পারেন। এই ধরনের মাছ ঘুমের জন্য বেশ উপকারী।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Heart Disease Control: আদা রসুন বাটা একসঙ্গে ? কী এর গুণাগুণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget