এক্সপ্লোর

Social Phobia Or Anxiety: বেশি লোকজনের মাঝে অস্বস্তি হয় ? সোশ্যাল ফোবিয়া ? কাটাবেন কীভাবে

Social Phobia Or Anxiety Signs Remedies: বেশি লোকজনের মধ্যে থাকতে অস্বস্তি বোধ করেন অনেকেই। এমনকি সেই ভিড় এড়িয়েও চলেন। সোশ্যাল ফোবিয়া কীভাবে কাটিয়ে উঠবেন।

Social Phobia Or Anxiety Signs Remedies: বেশি লোকজন বাড়িতে এলে দরজা বন্ধ করে বসে থাকতে ইচ্ছে করে। আবার খুব বেশি ভিড়ের মধ্যেও একেবারে যেতে ইচ্ছে করে না। কানে গান চালিয়ে দিয়ে অন্যদিকে মন ঘোরাতে ইচ্ছে হয়। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না বেশি। খুব গোনাগুনতি কয়েকজনের সঙ্গেই মন খুলে কথা বলতে ভাল লাগে। 

একটু লক্ষ করলে আমাদের চারপাশে এমন অনেক মানুষের সন্ধান পাওয়া যাবে। যারা বেশি লোকজনের মধ্যে গেলেই অস্বস্তি বোধ করেন। খুব বেশি ভিড় পছন্দ করেন না। এমনকি বাড়ির মধ্যেও অতিথি বেশিক্ষণ থাকলে বিরক্ত বোধ করেন। এই সবকিছুর পিছনেই রয়েছে একটা কারণ। আর কিছু ক্ষেত্রে সেই কারণটার নাম হতে পারে সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া। কেন এই ফোবিয়া হয়, কী কী লক্ষণ দেখা যায়। কীভাবে এই ফোবিয়া কাটিয়ে ওঠা সম্ভব ? 

সোশ্যাল ফোবিয়ার লক্ষণ

আদৌ সোশ্যাল ফোবিয়াতেই ভুগছেন কি না তা বুঝতে হলে এই লক্ষণগুলি মিলিয়ে নেওয়া দরকার। সোশ্যাল ফোবিয়া আক্রান্তদের মধ্যে কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। এই লক্ষণগুলি হল —

  • কেউ আপনাকে জাজ করবে বা সমালোচনা করবে তার ভয় পাওয়া।
  • অপমানিত হওয়ার ভয় পাওয়া।
  • সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে, এই ভয়ে নানা কাজ না করা।
  • উদ্বিগ্ন থাকা।
  • উদ্বেগ থেকে ঘাম হওয়া, গলা শুকিয়ে যাওয়া।
  • ওই পরিস্থিতিতে থাকতে বিরক্তি বোধ করা। সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাওয়া।
  • লোকের সঙ্গে কথা যতটা কম বলা যায় তার চেষ্টা করা। কথা না বলে এড়িয়ে যাওয়া।
  • নেগেটিভ কী হতে পারে তা ভাবা।

কীভাবে কাটাবেন সোশ্যাল ফোবিয়া ?

  • জার্নাল লেখা -  যে ঘটনা বা পরিস্থিতি আপনাকে বিরক্ত করছিল, সেটি লিখে রাখা। আপনি কী করেছেন বা করতে পারতেন তার পাশে সেটি লিখে রাখা। এছাড়াও, যে যে ঘটনা আপনাকে চাপে ফেলেছে, সেটিও লিখে রাখুন।
  • যে যে জিনিসগুলিকে আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেগুলিকে আগে প্রাধান্য দিন।
  • কোনওরকম নেশা থাকলে তা কমানোর দিকে মন দিন। এই নেশা শুধু অ্যালকোহল বা ড্রাগের নয়, ফোন, টিভি, চ্যাটিং বা যেকোনওকিছু হতে পারে। মনে রাখতে হবে, যে কাজ অতিমাত্রায় করলে আপনার রোজকার সব কাজগুলি ঠিকমতো হয় না, সেই কাজটিই আপনার নেশা হয়ে দাঁড়াতে পারে।
  • উদ্বেগ কাটানোর জন্য মনোবিদের পরামর্শও নিতে পারেন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Migraine Myths And Facts: মাইগ্রেন নিয়ে এই ধারণাগুলির কোনটা মিথ, কোনটাই বা সত্য ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget