এক্সপ্লোর

Eye Care Tips: চোখে জোরে জলের ঝাপটা দিয়ে ধুয়ে নেওয়া কি স্বাস্থ্যকর অভ্যাস? নাকি ক্ষতি পারে চোখের?

Eye Care: চোখ ধোয়ার পর মোছার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। গামছা হোক বা তোয়ালে, কোনও কিছু দিয়েই ঘুম জোরে ঘষে ঘষে চোখ মুছবেন না।

Eye Care Tips: আমাদের প্রায় সকলেরই অভ্যাস ঘুম থেকে উঠে চোখে-মুখে জলের ঝাপটা দেওয়া। কাজের ফাঁকে ঘুম পেলে কিংবা ঝিমানি এলেও এই একই কাজ করে থাকি আমরা। কিন্তু চোখে এই জোরে জলের ঝাপটা দেওয়ার অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? ঘুম হয়তো কেটে যাবে আপনার, কিন্তু চোখে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। তাই সতর্ক থাকা জরুরি। 

কীভাবে চোখে জল দেওয়া উচিত, জেনে নিন 

কখনই খুব জোরে জলের ঝাপটা চোখে দেবেন না। এমন করলে চোখের ক্ষতিই হবে বেশি। আলতো হাতে চোখে জল বুলিয়ে ধুয়ে নিন। এর ফলে হয়তো বেশ কয়েকবার আপনাকে চোখে জল দিতে হবে এবং পুরো বিষয়টা সময়সাপেক্ষ। কিন্তু এটাই স্বাস্থ্যকর অভ্যাস। চোখের প্রচণ্ড জোরে জলের ঝাপটা দিলে চোখের ভিতরে থাকা নার্ভ এবং টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় জলের ধাক্কায় চোখের পাতা ছিঁড়ে যায়। আবার চোখে বেশি জোরে জল দিলে চোখ লালচে হয়ে যেতে পারে। তাই সাবধানে থাকুন। 

চোখ ধোয়ার পর মোছার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। গামছা হোক বা তোয়ালে, কোনও কিছু দিয়েই ঘুম জোরে ঘষে ঘষে চোখ মুছবেন না। এমনটা করলে চোখ লাল হয়ে যেতে পারে। চোখের ভিতরে থাকা নার্ভ এবং টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আলতো হাতে চেপে চেপে চোখ মুছে নিতে হবে। 

চোখে চুলকানি হলে, চোখ জ্বালা করলে কিংবা চোখ থেকে জল পড়লে বা যদি মনে হয় চোখে বাইরে থেকে কিছু পড়েছে, তখন তা সামাল দেওয়ার জন্য আমরা বেশ কিছু ভুল অজান্তেই করে ফেলি। তার ফলে চোখের অস্বস্তি আরও বাড়তে পারে। তাই কী কী করবেন না, সেগুলো জেনে নিন। 

  • চোখে চুলকানি হলে হাত কিংবা রুমাল দিয়ে চোখ ঘষে চুলকাতে যাবেন না। বরং চোখে জল দিয়ে ধুয়ে নিন। তবে আস্তে আস্তে জল দিতে হবে চোখে। জোরে জলের ঝাপটা দেওয়া যাবে না। 
  • চোখে চুলকানি শুরু হলে আমরা খালি হাতে চোখ রগড়ে ফেলি। এর ফলে চোখে ইনফেকশন হতে পারে। তাই চোখে যতই চুলকানি হোক সরাসরি হাত না দেওয়াই শ্রেয়। জলে ভেজানো তুলো ব্যবহার করতে পারেন। কিংবা পরিষ্কার রুমাল দিয়ে চোখ মুছে নিতে পারেন। 
  • একটানা কম্পিউটারে কাজ করলে দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখ লাল হয়ে যায়। এক্ষেত্রেও চোখে হাত দেবেন না। বরং পরিষ্কার জল দিয়ে ভালভাবে চোখ ধুয়ে নিতে হবে। 

আরও পড়ুন- এই ৫ খাবারেই দূর হবে ফ্যাটি লিভারের সমস্যা, আপনি খাচ্ছেন তো? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget