এক্সপ্লোর

Liver Detoxification: এই ৫ খাবারেই দূর হবে ফ্যাটি লিভারের সমস্যা, আপনি খাচ্ছেন তো?

Liver Health: লিভারের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে দিনে একবার গ্রিন টি আপনি খেতে পারেন। এই পানীয় আরও অনেকভাবেই স্বাস্থ্যের খেয়াল রাখে। মেটাবলিজম রেট বৃদ্ধি করে এবং ওজন কমায়। 

Liver Detoxification: শরীর-স্বাস্থ্য ভাল রাখতে চাইলে আপনি কী খাচ্ছেন (Food Habits) সেদিকে নজর দেওয়া সবার আগে জরুরি। আজকাল বেশিরভাগের ক্ষেত্রেই হজমের সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যা লক্ষ্য করা যায়। অনেকেই নিয়মিত স্ট্রিট ফুড খেয়ে থাকেন। নাগাড়ে শরীর-স্বাস্থ্যের উপর এত অত্যাচার করলে বাসা বাঁধবে জটিল রোগ। দেখা দিতে পারে লিভারের (Liver Problems) সমস্যা। তবে বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলি নিয়মিত খেতে পারলে লিভারের সমস্যা এড়ানো সম্ভব। এই তালিকায় কী কী রয়েছে একনজরে দেখে নিন। 

লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে কোন কোন খাবার 

তার আগে জেনে নেওয়া জরুরি লিভার ডিটক্সিফাই বলতে কী বোঝায়। নীচের তালিকায় যেসব খাবারের কথা বলা হবে সেগুলি লিভার থেকে যাবতীয় টক্সিন অর্থাৎ দূষিত পদার্থ দূর করে। তার ফলে লিভারের স্বাস্থ্য ভাল থাকে। মানবশরীরের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার ভাল থাকলে তা সঠিকভাবে কাজ করতেও সক্ষম হবে। তার ফলে বদহজমের সমস্যা দেখা দেবে না। 

এবার দেখে নেওয়া যাক সেইসব খাবারের তালিকা যেগুলি লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে 

হলুদ- কাঁচা হলুদ খেতে পারলে লিভার ভাল থাকে। কাঁচা হলুদ থেঁতো করে গরম ভাতে নিয়মিত খেতে পারলে দূর হবে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যা। লিভার ভাল রাখার জন্য হাল্কা গরম জলে হলুদ মিশিয়েও খেতে পারেন আপনি। নিয়মিত আপনার পাতে কাঁচা হলুদ থাকলে লিভারের রোগ থেকে দূরে থাকবেন আপনি। 

আখরোট- রোজ সকালে দু থেকে তিনটে আখরোট খেতে পারেন। যেদিন খাবেন তার আগের রাতে আখরোট জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে খোসা ছাড়িয়ে খেয়ে নিন রাতভর ভিজিয়ে রাখা আখরোটগুলি। নিয়মিত এই অভ্যাস থাকলে ফ্যাটি লিভারের সমস্যা এড়ানো সম্ভব। 

অলিভ অয়েল- সরষের তেল কিংবা সাদা তেল (রিফাইন অয়েল) নয়, বরং বাড়িতে রান্না করুন অলিভ অয়েলে। এই তেলও লিভারে ফ্যাট জমতে দেয় না। এর পাশাপাশি রক্তের সঞ্চালন সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে। 

গ্রিন টি- লিভারের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে দিনে একবার গ্রিন টি আপনি খেতে পারেন। এই পানীয় আরও অনেকভাবেই স্বাস্থ্যের খেয়াল রাখে। মেটাবলিজম রেট বৃদ্ধি করে এবং ওজন কমায়। 

বিট- লিভারের জন্য বিট খাওয়া খুবই ভাল। এই সবজির মধ্যে রয়েছে ফাইবার, ফোলেট (ভিটামিন ৯), ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি। লিভারের প্রদাহজনিত সমস্যা কমাতে এই সবজি দারুণভাবে সাহায্য করে। 

আরও পড়ুন- উৎসবের হুল্লোড়ে রাতাজাগার অভ্যাস, ব্যাঘাত ঘুমে, কীভাবে ফিরবেন রুটিনে? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget