এক্সপ্লোর

Workout Tips: শরীরচর্চা চালু থাকুক শীতেও, বাড়ির বাইরে 'ওয়ার্ক আউট' করলে কী কী বিষয় খেয়াল রাখা প্রয়োজন? রইল তালিকা

Winter Season Workout: যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা শীতের দিনে বাড়ির বাইরে খোলা জায়গায় শরীরচর্চা করার সময় একটু বেশিই সতর্ক থাকুন। নাহলে অসুস্থ হয়ে পড়বেন।

Workout Tips: শীতের মরশুমেও (Winter Season) অনেকেই বাড়ির বাইরে গিয়ে খোলা মাঠে কিংবা পার্কে শরীরচর্চা (Workout) করেন। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় শীতের মরশুমে তাই এই অভ্যাসের ফলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় একসঙ্গে কয়েকজন বন্ধু মিলে পার্ক কিংবা খোলা মাঠে যোগাসন অভ্যাস করেন। গরমের দিনে এভাবে শরীরচর্চা করার মধ্যে কোনও অসুবিধা নেই। কিন্তু শীতের মরশুমে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। শীতের দিনে আলস্য কাটিয়ে শরীরচর্চা করা অবশ্যই জরুরি। শুধু শীত কেন সারা বছরই ওয়ার্ক আউট করে নিজেকে অ্যাক্টিভ রাখা প্রয়োজন। এর ফলে সুস্থ থাকবেন আপনি। শরীর থাকবে ঝরঝরে। কিন্তু সেই সঙ্গে ঠান্ডা যাতে না লাগে তার ব্যবস্থাও করাও দরকার। 

সতর্ক থাকার জনে কী কী করবেন

ওয়ার্ম আপ- শীতের দিনে বাড়ির বাইরে খোলা জায়গায় শরীরচর্চা করতে গেলে ভীষণ ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন ওয়ার্ম আপ সেশনের উপর। হঠাৎ করে একসারসাইজ করতে শুরু করে দিলে আপনার শরীর জানান দেবে যে সে মোটেই তৈরি নেই। ফলে চোট-আঘাত লাগতে পারে। যদি হাঁটাচলা, জগিং, যোগাসন, ফ্রি-হ্যান্ড একসারসাইজ শুরুর আগে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে নিতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। আপনার পেশী শিথিল হয়ে যাবে। অযথা চোট পাবেন না আপনি।

গরম পোশাক পরা প্রয়োজন- যেহেতু শীতের মরশুম তাই বাড়ির বাইরে খোলা জায়গায় শরীরচর্চা করতে যাবেন, তাই ঠান্ডা লাগা এড়াওর জন্য ভালভাবে গরম পোশাক পরে নেওয়া উচিত। তবে আপনি স্বচ্ছন্দ্য বোধ করছেন না এরকম শীতপোশাক না পরাই মঙ্গলের। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা একটু বেশি সতর্ক থাকুন। মূলত আমাদের কান এবং মাথা দিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। তাই শরীরের এই দুই জায়গায় যাতে হাওয়া না লাগে সেদিকে নজর দেওয়া দরকার।

সঠিক পরিমাণে জল খেতে হবে- শীকালে আমাদের জল একটু কমই খাওয়া হয়। তাই শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য সঙ্গে জলের বোতল রাখুন। শরীরচর্চা শুরুর আগে এবং পরে ও মাঝে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শীতের মরশুমে বাড়ির বাইরে গিয়ে শুরু শরীরচর্চা করলেই হবে না। নজর দিতে হবে খাওয়া-দাওয়া এবং জল খাওয়ার দিকেও। সব ঠিকমতো হলে তবেই আপনি একটি স্বাস্থ্যকর জীবনে অভ্যস্ত হতে পারবেন।

ওয়ার্ক আউট শেষের স্ট্রেচিং- ওয়ার্ক আউট শুরু করার আগে যেমন ওয়ার্ম আপ করছেন তেমনই শরীরচর্চা শেষ হওয়ার পরে স্ট্রেচিং করাও দরকার। এর ফলে পেশীতের টান ধরে যাওয়ার সমস্যা, অন্যান্য চোট-আঘাতের সম্ভাবনা কমে যায়। মূলত আমরা ওজন কমানোর জন্য শরীরচর্চা করে থাকি। তবে ওয়ার্ক আউট করলে আপনার মন, মেজাজও ফুরফুরে থাকবে। তাই এই অভ্যাস ত্যাগ করবেন না। 

আরও পড়ুন- মনের খবর রাখছেন? শরীরের পাশাপাশি ভাল রাখা প্রয়োজন মানসিক স্বাস্থ্যও, কী কী করতে পারেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget