এক্সপ্লোর

Spinach Benefits: প্রতিদিন পালং খেলে কী হবে জানেন?

Healthy Diet: শাকসব্জি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, তবে খাবারের পাতে যদি পালং থাকে তাহলে কিছুটা হলেও মিলবে বেশি উপকার।

কলকাতা: পরিচিত শাকগুলির নামের তালিকা বানাতে হলে, প্রথম দিকেই আসবে এর নাম। ঘন সবুজ পাতার পালং শাক দিয়ে বানানো যায় রকমারি সুস্বাদু পদ। স্বাদ তো রয়েছেই তার সঙ্গেই এই সব্জিতে রয়েছে নিনা ধরনের প্রয়োজনীয় পোষক পদার্থ। যা দেহের পুষ্টির চাহিদা সহজেই মেটাতে পারে। প্রায় প্রতিদিনই খাবারের পাতে পালং রাখলে মিলবে নানা সুফল। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

নানা ভিটামিনের উৎস
পালং শাক ভিটামিনে ভরপুর। ভিটামিন বি কমপ্লেক্স বা ফলেট (folate) যেমন থাকে তার সঙ্গেই পাওয়ায় যায় ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে (vitamin k)। চোখ, ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই। প্রতিদিন পালং শাকের কোনও না কোনও পদ খেলে শরীরে ভিটামিনের যাবতীয় চাহিদা মিটবে।

রক্তাল্পতা কমায়
পালং শাকে প্রচুর পরিমাণে লৌহখনিজ (iron) থাকে। যা রক্তের হিমোগ্লোবিন মাত্রা ঠিক রাখতে সাহায্য় করে। যার ফলে রক্তাল্পতার সমস্যা থাকলে উপকার করবে পালং শাক।

লাগামে থাকে শর্করার মাত্রা
পালং শাকে ফাইবার ( fiber) ও ম্য়াগনেশিয়াম (magnesium) থাকে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। ফাইবারের কারণে পাচনতন্ত্র ঠিক থাকায় হজমের জন্যও ভাল।  

দূরে রাখে হাড়ের ক্ষয়
হাড় ভাল রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম। পালংশাকে রয়েছে সেটাও। ফলে ডায়েটে নিয়মিত পালংশাক থাকলে হাড়ের ক্ষয় রোধে কার্যকারী ভূমিকা নেয়। অস্টিওপোরোসিসের (osteoporosis) মতো রোগ দূরে থাকে। নিয়মিত পালং শাক খেলে মাংসপেশির স্বাস্থ্যও ভাল থাকে।

তবে যত উপকারীই হোক না কেন, অতিরিক্ত খাওয়া কখনই ভাল না। পালং শাক অতিরিক্ত খেলে রক্তে অক্স্যালিক অ্যাসিড (oxalic acid) বাড়তে পারে যা কিডনির সমস্যার ঝুঁকি বাড়ায়। শরীরে জিঙ্ক শোষণেও (absorption) বাধা দেয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: মাটির নীচে বিপদে 'প্রাণ', চাই না নির্জলা পৃথিবী, বাঁচাতে হবে আমাদেরই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget