এক্সপ্লোর

Health News: মাদকের মতো নেশা কি স্মার্টফোনে?

Smartphone Addiction Like Drugs: নয়া প্রজন্মের কাছে স্মার্টফোন প্রিয় মাদক হয়ে দাঁড়াচ্ছে। স্বপক্ষে বড় প্রমাণ পেলেন গবেষকরা।

কলকাতা: মাদক দ্রব্যের প্রতি তরুণদের এক অংশের নেশা অটুট।‌ মাঝে মাঝেই তার প্রমাণ পাওয়া যায় খবরে। এবার কি ফোনও সেই ভূমিকা পালন করতে চলেছে? সম্প্রতি এক গবেষণা বলছে মাদক দ্রব্যের থেকে কিছু কময়নয় ফোনের নেশা।‌ নেহাত হাওয়া ভাসিয়ে জ্ঞান দেওয়ার মতো বলা কথা এ নয়। বরং সাম্প্রতিককালে ব্রেনের ইমেজিং করে দেখার পরেই বিজ্ঞানীরা এমনটা বলছেন। ইমেজিংয়ে দেখা গিয়েছে, মাদক সেবনের ফলে ব্রেনের যেমন চেহারা হয়, তেমনটাই হচ্ছে অনলাইন গেমিংয়ের মতো নেশায়। দিন দিন এই নেশা‌ বাড়ছে। আর বাড়ছে নেশার কারণে নানা অসুস্থতা। এবার মাদক সেবনের সঙ্গে তার মিল পেলেন বিজ্ঞানীরা।‌

মাদক সেবনের মতোই ক্ষতি হচ্ছে শরীরের ?

অনলাইনে অনবরত গেম খেলার অভ্যাসকে ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার বা আইজিডি নাম দিয়েছেন বিজ্ঞানীরা। দিনের অনেকটা সময় এমন গেম খেলার ফলে ব্রেনের গঠনগত পরিবর্তন ঘটছে। সেই ছবিই ব্রেন ইমেজিংয়ে ধরা পড়েছিল। দেখা গিয়েছে, মাদক সেবন করলেও একই দশা হয় মস্তিষ্কের। যা রীতিমতো ভাবাচ্ছে গবেষকদের। অনলাইন গেম খেলে তবে কি মাদক সেবনের মতোই ক্ষতি হচ্ছে শরীরের ?

স্মার্টফোন ডিসঅর্ডার

ফোনের ব্যবহার নিয়ে এর আগেও নানাভাবে সতর্ক করেছে গবেষকরা। বহু গবেষণায় দেখা গিয়েছে এর কুফল। এবার আরেকটি নয়া কুফলের হদিশ পাওয়া গেল গবেষণায়। তবে ফোন সংক্রান্ত এই সব সমস্যাকে একটি ছাতার তলায় নিয়ে এসেছিলেন জোয়েল বিলিক্স। ২০১৯ সালে তিনি তার গবেষণায় এই সমস্যাটির নাম দেন স্মার্টফোন ডিসঅর্ডার। এর মধ্যে ফোন সংক্রান্ত সব সমস্যাই পড়ছে। 

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে প্রধান হল 

  • ঘন ঘন উত্তেজিত হয়ে পড়া
  • সম্পর্কের সমস্যা
  • অনলাইন দুনিয়ার প্রতি অমোঘ আকর্ষণ

কী কী রোগের শিকার ফোন-নেশাড়ুরা ?

ফোনের চূড়ান্ত নেশা যাদের, তাদের মধ্যে একাধিক শারীরিক ও মানসিক রোগ দেখা দিতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তরফে একটি গবেষণা করা হয়‌। তাতে বেশি ফোন ব্যবহার করেন ও কম ফোন ব্যবহার করেন এমন দুটি দলের মধ্যে পরীক্ষা নিরীক্ষা হয়। 

  • দেখা যায়, বেশি ফোন ব্যবহারকারীদের ওজন বেড়ে যাওয়া, চোখের সমস্যা, গলা ও ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথার হার বেশি।
  • অন্যদিকে মানসিক সমস্যাগুলির মধ্যে অবসাদ, সম্পর্কের সমস্যা, মেজাজ বিগড়ে যাওয়ার প্রবণতা বেশি।

আরও পড়ুন - Health Tips: চুপিসাড়ে কিডনির ক্ষতি করে হাই প্রেশার, কী করলে বিপদ থেকে মুক্তি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget