এক্সপ্লোর

Phone Addiction: স্কুলে বাড়ছে অনুপস্থিতির হার, নেপথ্যে মোবাইল ?

School Absence Due To Phone Addiction: স্কুলে দিন দিন অনুপস্থিতির হার বাড়ছে একটি নির্দিষ্ট বয়সের পড়ুয়াদের মধ্যে‌ । এর নেপথ্যে কি মোবাইলের ভূমিকাই বেশি ?

School Absence Due To Phone Addiction: অনলাইন সারাদিন। প্রায় কোনও কাজই বাড়িতে করতে হয় না। কিন্তু যেটুকু করতে বলেন বাবা-মা সেটুকুও করতে ইচ্ছে করে না। মায়েদের পরিচিত লব্জ এখন, ‘মুখের কাছে খাবার ধরে দিতে হয়’ আর ‘জলটা গড়ে খেতে পারে না’। সারাদিন এমন অনলাইন থাকার জেরে পড়াশোনার ক্ষতি হচ্ছে। সম্প্রতি আরও একটি ক্ষতির কথা জানান দিল এক গবেষণা। ফিনল্যান্ডের ওই গবেষণা জানিয়েছে, ফোন ব্যবহারের কারণে নিয়মিত স্কুল যেতেও চাইছেন না অনেক পড়ুয়া। মাঝে মাঝেই স্কুল কামাই করছে। কামাই করছে কোনও কারণ ছাড়াই। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, মোবাইল ঘাঁটা ছাড়া আর কোনও কারণ নেই।

সমাজমাধ্যমের তীব্র আসক্তি ?

সম্প্রতি ১৪ থেকে ১৬ বছর বয়সী ৮৬ হাজার পড়ুয়াদের নিয়ে একটি গবেষণা করেছেন ফিনল্যান্ডের গবেষকরা। তাতে ফোন ঘাঁটাঘাঁটি ছাড়াও ঘুম, ব্যায়াম ও বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। সেই গবেষণার ভিত্তিতেই এই তথ্য উঠে এসেছে।

ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে

ছেলেদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করার প্রবণতা ৭৯ শতাংশ। অন্য দিকে মেয়েদের মধ্যে এই প্রবণতা ৯৬ শতাংশ। অর্থাৎ, মেয়েদের মধ্যে ফোন ঘাঁটার হার ছেলেদের তুলনায় বেশি। আর এই ফোন ঘাঁটার অন্যতম কারণ সমাজমাধ্যম। সমাজমাধ্যমের তীব্র আসক্তিই রোজকার কাজের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তাদের। খুব প্রাথমিক কিছু কাজ ছাড়া আর কিছুতেই মন নেই এই বয়সী কিশোর-কিশোরীদের। 

বাবা-মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি ?

বাবা-মায়ের সঙ্গে সম্পর্ককে এই গবেষণায় অন্যতম মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। সবচেয়ে আপন আত্মীয়দের বৃত্তেই রয়েছেন বাবা-মা। কিন্তু তাদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে ১৪ থেকে ১৬ বছর বয়সী সন্তানদের সম্পর্ক খারাপ বলে জানাচ্ছে গবেষণা।

কমে গিয়েছে শরীরচর্চাও

নিয়মিত শরীরচর্চা সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু এই ৮৬ হাজার পড়ুয়াদের অধিকাংশই শরীরচর্চাতে উৎসাহী নন। সপ্তাহে তিনদিনেরও কম শরীরচর্চা করেন তাঁরা। নিয়মিত শরীরচর্চা না করার ফলে শারীরিক সমস্যার হারও বাড়ছে। যার জেরে ওবেসিটির সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। যা পরে কিডনি, হার্ট ও লিভারের নানা সমস্যা ডেকে আনে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Health News: নেসলের বেবিফুড খাওয়ান শিশুকে ? বড় বিপদের আশঙ্কা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget