এক্সপ্লোর

Health News: চুপিসাড়ে বড় ক্ষতি করছে রাস্তার আলো ! কেন বলছেন গবেষকরা ?

Health Research Stroke And Heart Disease: চুপিসাড়ে নাকি বড় ক্ষতি করে দিচ্ছে রাস্তার আলো। এমনটাই জানিয়েছে সাম্প্রতিক কালের একটি গবেষণা।

কলকাতা: দূষণ এখন সবেতেই। ঠিক তেমনই আলোতে নাকি ছড়াচ্ছে দূষণ। আর এর থেকে দেখা দিতে পারে মানুষের নানা রোগ। সম্প্রতি এমনটাই জানাল একটি গবেষণা। প্রায় ২৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিয়ে গবেষণাটি করা হয়েছে। দেখা গিয়েছে, আলোর দূষণের কারণে রোগের ঝুঁকি বাড়ছে। যে সে রোগ নয়, ঝুঁকি বাড়ছে স্ট্রোকের!

কোন ধরনের আলোয় বাড়ছে বিপদ ?

একটি বিশেষ ধরনের আলোর কথা জানিয়েছেন গবেষকরা। যেই আলো রাতের বেলা রাস্তায় রাস্তায় জ্বলে তার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, এই আলোতে সারা বিশ্বের ৮০ শতাংশ মানুষই বসবাস করেন। ফলে এই ধরনের আলোর জন্য ক্ষতিও হচ্ছে অনেক মানুষের। চিনের ঝিজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের তরফে এই গবেষণা করা হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে এই গবেষণা করা হয়। স্যাটেলাইটের ছবি দেখে পপুলেশন ম্যাপিং বা মোট জনসংখ্যার একটি হিসেব কষেছেন বিজ্ঞানীরা।

কীভাবে জানা গেল স্ট্রোকের কথা ?

গবেষকদের কথায়, এই ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে হাসপাতাল থেকে। এর পাশাপাশি সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের মেডিকাল রেকর্ডও পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও, কাজে লাগানো হয়েছে বিভিন্ন ব্যক্তির মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট। সেই রিপোর্টের ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে। প্রায় ছয় বছর ধরে এই তথ্যগুলির হিসেবনিকেশ করা হয়েছে।

কী কী ধরনের স্ট্রোক ?

মূলত দুই ধরনের স্ট্রোকের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি হল ইসকেমিক স্ট্রোক। যা স্ট্রোকের প্রধান ধরন। অন্যদিকে হেমারেজিক স্ট্রোকও দেখা গিয়েছে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে। ৭৭৭ জনের ইসকেমিক স্ট্রোক ও ১৩৩ জনের হেমারেজিক স্ট্রোক হতে দেখা গিয়েছে। রাতে এমন আলোয় আলোকিত এলাকায় বসবাসকারীদের মধ্যে স্ট্রোক ছাড়াও হৃদরোগের ঝুঁকি দেখা গিয়েছে। যারা আলো জ্বালান না, তাদের থেকে এই ঝুঁকি ৪৩ শতাংশ বেশি।

স্ট্রোক ছাড়াও অন্য রোগের ঝুঁকি

শুধু স্ট্রোক নয়, আরও বেশ কিছু রোগের ঝুঁকিও রয়েছে । সংবাদমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও এনডোক্রিনোলজির গবেষক জিয়ান বিং ওয়াং বলেন, এর থেকে হার্টের রোগের আশঙ্কাও বাড়ছে দিন দিন। গবেষণায় দেখা গিয়েছে, ১২৭৮ জন ব্যক্তির এই সমস্যা হয়েছে। রাস্তার আলোর সঙ্গে এর যোগাযোগ আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Moong Dal Benefits: মেদ ঝরানো থেকে হার্ট সুস্থ রাখা, ৫ উপকার মুগ ডালের পদে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget