এক্সপ্লোর

Kiwi Fruit Benefits: মনখারাপ, অবসাদে ভুগছেন ? মাত্র ৪ দিনে ফুরফুরে হবেন ! খেতে হবে এই ফলটা

Kiwi Fruit for Mental Health: মনখারাপ, অবসাদের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা থেকে চারদিনেই ফুরফুরে হতে পারেন। একটি ফল খেলেই কাজ হবে।

কলকাতা: মনমেজাজ খারাপ ? কোনও কাজই সেভাবে করতে ইচ্ছে করছে না ? এই অবস্থা তুড়িতে বদলে যেতে পারে। বদলে দিতে পারে একটি ছোট্ট ফল কিউয়ি। সম্প্রতি একটি সমীক্ষার পর গবেষকরা এমনটাই দাবি করেছেন। মাত্র চার দিনে এই মন খারাপ দূর হবে। পাশাপাশি এই ফল খেলে নাকি মনমেজাজ ভাল হওয়া ছাড়াও কাজ করার ইচ্ছে ফিরে আসবে। 

কী বলছেন গবেষক ?

নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটি মনোবিদ্যার অধ্যাপক ট্যামলিন কোনার সংবাদমাধ্যম আইএএনএস-কে জানান, রোজ পাতে একটি কিউয়ি রাখলেই মনমেজাজ তুড়িতে ভাল হয়ে যাবে। কিউয়ি ফল ভিটামিন সি-তে সমৃদ্ধ। অধ্যাপকের কথায়, এটি আদতে ভিটামিন সি-এর গুণ। গবেষণায় দেখা গিয়েছে, যাদের মধ্যে ভিটামিন সি-এর অভাব তাদের মেজাজ খারাপ, মানসিক অবসাদ দেখা যাচ্ছে। অন্যদিকে ভিটামিন সি শরীরে পর্যাপ্ত পরিমাণে গেলে মন ভাল থাকছে। অনেকেই দ্রুত অবসাদ কাটিয়ে উঠছেন!

ভিটামিন সি-এর জয়জয়কার !

আট সপ্তাহ ধরে ১৫৫ জন প্রাপ্তবয়স্কদের নিয়ে এই পরীক্ষা হয়। তাদের এই ফলটি খেতে বলা হয়। কেউ কিউয়ি খান, কেউ আবার ভিটামিন সি সাপ্লিমেন্ট বেছে নেন। তার পর তাদের রোজকার একটি রেকর্ড রাখতে বলা হয়। 

ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে গবেষণাটি প্রকাশিত হয়েছে। তাতে বিজ্ঞানীদের দাবি, চার দিন পর থেকেই অনেকের মনমেজাজ ভাল হতে শুরু করেছে। ১৪ দিনের মাথায় অধিকাংশই ব্যক্তিরা ফুরফুরে বোধ করছেন। পুরো উদ্যমে কাজও শুরু করেছেন।

মুখ্য গবেষক বেন ফ্লেচারের কথায়, ভিটামিন সি-এর সঙ্গে মানসিক অবস্থার কেমন সম্পর্ক তা দেখতেই এই গবেষণা করা হয়। তাতে কিউয়ি ফলের জয়জয়কার হল। বিজ্ঞানীদের কথায়, আমাদের মানসিক অবস্থা অনেকটাই খাবারের পুষ্টিগুণের উপর নির্ভর করে। তবে শুধু কিউয়িই খেতে হবে, এমন কোনও কথা নেই। গবেষক জানান, রোজ পাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখলে মনমেজাজ ফুরফুরে থাকে। পাশাপাশি একটা ভিটামিনের বদলে সবরকম পুষ্টিগুণই দরকারি বলে জানান তিনি।

কিউয়ি ফলের আর কী গুণ ?

  • পেটের হাল ভাল রাখে এই ফলের পু্ষ্টিগুণ।
  • প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ভিটামিন ই-এর সমৃদ্ধ উৎস কিউয়ি।
  • ভিটামিন কে-তেও ভরপুর এটি। ফলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
  • পটাশিয়ামে ভরপুর এই ফল।
  • ফাইবারে ভরপুর বলে এটি খাবার হজম করায়।
  • রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এর ফাইবার।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Viral News: হঠাৎ অজ্ঞান বিদেশিকে সিপিআর দিয়ে বাঁচালেন CISF জওয়ান! কীভাবে করতে হয় এটি

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget