এক্সপ্লোর

Viral News: হঠাৎ অজ্ঞান বিদেশিকে সিপিআর দিয়ে বাঁচালেন CISF জওয়ান! কীভাবে করতে হয় এটি

CISF Save French by CPR Know Process: হঠাৎ অজ্ঞান ফরাসি ব্যক্তিকে সিপিআর প্রক্রিয়ায় বাঁচিয়ে তোলেন সিআইএসএফ জওয়ান। কীভাবে সিপিআর করতে হয়।

কলকাতা: সকাল সাড়ে এগারোটা। বিমান বন্দরের ভিতর সিকিউরিটি চেকিং চলছে। হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এক ফরাসি ব্যক্তি। বছর ৬৮ বয়সের ওই ব্যক্তিকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে এলেন কর্তব্যরত সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) জওয়ান। খুব বেশি কিছু না ভেবেই বুকে চাপ দিয়ে সিপিআর (Cardiopulmonary Resuscitation) প্রক্রিয়া শুরু করে দিলেন। কিছুক্ষণের চেষ্টায়  জ্ঞান ফেরে তাঁর। ইতিমধ্যে খবর চলে গিয়েছে কর্তব্যরত চিকিৎসকের কাছেও। তিনি এসে পরীক্ষা করলেন বার্ট্রান্ড প্যাট্রিককে। ফিট দেখে প্লেনে চড়ার অনুমতি দিলেন তাঁকে।

ঘটনাটি দিল্লি এয়ারপোর্টের। ২৬ জানুয়ারি সকালে প্যারিসের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়ার অপেক্ষায়। তার আগে নিয়মমাফিক সিকিউরিটি চেকিং চলতে চলতেই এমন ঘটনা ঘটে যায়। সেই মুহূর্তেই কর্তব্যরত সাব ইনস্পেকটর পুনম কুমার তিওয়ারি ঘটনাস্থলে আসেন। তাঁর চেষ্টাতেই বার্ট্রান্ডকে সিপিআর প্রক্রিয়ায় সুস্থ হয়ে ওঠেন।

সিপিআর কীভাবে করে (How To Do CPR) ?

  • প্রথমেই রোগীর নিশ্বাস চলছে কি না দেখে নিন। নিশ্বাস না চললে নিচের প্রক্রিয়ায় সিপিআর করতে হবে। 
  • রোগীকে সমান জায়গা দেখে চিৎ করে শুইয়ে দিতে হবে।
  • এর পর ওই ব্যক্তির কাছাকাছি হাঁটু গেড়ে বসে পড়তে হবে। হাঁটুর মধ্যে দূরত্ব নিজের কাঁধ সমান চওড়া হতে হবে। 
  • এরপর একটা হাতের তালু ওই ব্যক্তির বুকের ঠিক মাঝখানে রাখুন। অন্য হাত ওই হাতের উপরে এনে আঙুলের ফাঁকে আঙুল রাখতে হবে। 
  • যাতে এক হাতের একটা আঙুলের পর অন্য হাতের একটা আঙুল থাকে। এই অবস্থায় উপরের হাতের আঙুল মুড়ে নিচের হাত ধরতে হবে। 
  • নিজের শরীর এমনভাবে রাখুন যাতে কাঁধ সরাসরি হাত দুটির উপরে থাকে। তাই হাত একদম সোজা রাখুন। কনুই নাড়ানো যাবে না। 
  • এই অবস্থায় বুকে জোরে জোরে চাপ দিতে হবে। চাপ অন্তত দুই ইঞ্চি ভিতর গভীরে যেন যায়। 
  • খুব দ্রুত এটি করতে হবে। এক মিনিটে ১০০ থেকে ১২০ বার এভাবে চাপ দিতে হবে। প্রতি চাপের পর বুক স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সময় দিতে হবে।
  • এইবার ব্যক্তির মুখে মুখ লাগিয়ে জোরে নিজের শ্বাস তাঁকে দিতে হবে। এই সময় তাঁর নাক বন্ধ করে রাখুন। খেয়াল রাখুন, দেওয়ার সময় তাঁর বুক ফুলে উঠছে কি না। সেটা জরুরি। তা না হলে দুই মুখের ফাঁক দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার ওই কাজ করতে হবে। 
  • শ্বাস দেওয়ার এই প্রক্রিয়া ১-২ সেকেন্ডের মধ্যে করতে হবে। প্রতি ৩০ বার বুকে চাপ দেওয়ার পর মুখ দিয়ে দুবার শ্বাস দিতে হবে। দুবার বুকে চাপ দেওয়ার মধ্যে ১০ সেকেন্ডের বেশি তফাত কোনওমতেই হতে দেওয়া যাবে না। একবার শ্বাস দেওয়ার পর বুক ফুলে নেমে এলে পরের শ্বাস দিতে হবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Mobile Surfing: ফোন ঘেঁটেও দিব্যি ভাল থাকা যায়! সঠিক কায়দা জানলেই হবে

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget