এক্সপ্লোর

Children Sudden death reason: ষাট সেকেন্ডের ছোট্ট রোগ, তাতেই বাড়ছে শিশুমৃত্যু ! বড় বিপদের আশঙ্কা নয়তো?

Children Sudden death reason: কখনও কখনও ষাট সেকেন্ডও স্থায়ী হয় না রোগটা। তাতেই শিশুমৃত্যু বাড়ছে। বড় বিপদের আশঙ্কা দেখছেন বিজ্ঞানীরা ।

কলকাতা: পুষ্টির অভাবে অল্প বয়সেই অনেক শিশুর মৃত্যু হয়। কিন্তু যে শিশু পুষ্টির অভাবে ভোগে না, তাদের মধ্যেও কিছু রোগের জটিলতা দেখা দিতে পারে। আর সেই জটিলতাই কেড়ে নিতে পারে একরত্তির প্রাণ। কিছু ক্ষেত্রে শিশুদের অস্বাভাবিক ও হঠাৎ মৃত্যুও হতে পারে। সম্প্রতি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিনে শিশুদের এই ধরনের মৃত্যু নিয়ে একটি গবেষণা করা হয়েছে। তাতেই একটি বিশেষ ধরনের রোগের ভূমিকার কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম (Sudden infant death syndrome)

শিশুদের হঠাৎ মৃত্যুর পিছনে খিঁচুনির রোগের বড় ভূমিকা আছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। গ্রসম্যান স্কুল অব মেডিসিনের গবেষণায় দেখা গিয়েছে খিঁচুনি রোগের কিছুক্ষণ পরেই শিশুর হার্ট বিকল হয়ে যাচ্ছে । ৩০০টি শিশু মৃত্যুর উপর নির্ভর করে এই তথ্য জানাচ্ছেন গবেষকরা। গবেষণার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০০০ পরিবার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। বেশিরভাগ শিশুরাই এক বছরের কম বয়সে মারা গিয়েছে। মৃত্যুর কারণ ছিল সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। 

সাডেন আনেক্সপেক্টেড ডেথ ইন চিলড্রেন (Sudden unexpected death in children)

অন্যদিকে ৪০০ পরিবারে শিশুমৃত্যু হয়েছে এক বছরের বেশি বয়সে। তাদের মৃত্যুর কারণ চিকিৎসার পরিভাষায় সাডেন আনেক্সপেক্টেড ডেথ ইন চিলড্রেন। এই শিশুদের যাবতীয় মেডিকাল রেকর্ড ও ভিডিয়ো এভিডেন্স পরিবারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। দেখা গিয়েছে, মৃত্যুর কমবেশি ৩০ মিনিট আগে শিশুদের খিঁচুনি রোগ হচ্ছে। 

কতটা ভয়ানক এই খিঁচুনি (seizures) রোগ ?

গবেষকদের কথায়, শিশুদের এই খিঁচুনি রোগ ৬০ সেকেন্ডের বেশি স্থায়ী হচ্ছে না। কিন্তু ওটুকুরই ফল মারাত্মক। কারণ তার ৩০ মিনিটের মধ্যেই ঘটে যাচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা। এর আগেও শিশুদের হঠাৎ মৃত্যুর সঙ্গে খিঁচুনি রোগের যোগসূত্র পেয়েছে বিভিন্ন গবেষণা। তবে এই পরীক্ষায় আরও বড় আকারে নমুনা সংগ্রহ করা হয়েছে।‌ তাতেই দেখা গেল, ফেবরাইল খিঁচুনির (Febrile seizures) সঙ্গে মৃত্যুর যোগসূত্র রয়েছে। 

হঠাৎ মৃত্যু মানে কি খিঁচুনি রোগ ?

গবেষকদের কথায়, হঠাৎ মৃত্যু হয়নি এমন শিশুদের তুলনায় হঠাৎ মৃত্যু হয়েছে এমন শিশুদের ১০ গুণ বেশি খিঁচুনি হয়েছে। যা হঠাৎ মৃত্যুর পিছনে খিঁচুনির তত্ত্বকে উস্কে দিচ্ছে। এর আগেও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ল্যাঙ্গন হেলথের রিপোর্টে  এক-তৃতীয়াংশ রোগীর এভাবে মৃত্যু হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: Sickle cell disease: সিকল সেল অ্যানিমিয়া রোগীদের জোড়া বিপদ ! কেন এমনটা বলছেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget