এক্সপ্লোর

Health Tips: ইচ্ছেমতো মাল্টিভিটামিন খাওয়া ভাল না খারাপ ? কী হতে পারে ?

Multivitamin Side Effects: ইচ্ছেমতো মাল্টিভিটামিন অনেকেই খান। কিন্তু এটি ভাল না খারাপ ?

কলকাতা: অন্যান্য পুষ্টিগুণের মতোই ভিটামিন শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর এই উপাদানটি বিভিন্ন খাবার যেমন মাছ, মাংস ও শাকসবজি থেকে পাওয়া যায়। তবে সবরকম খাবার অনেকেরই খান না বা খেতে চান না। তাদের আলাদা সাপ্লিমেন্ট কিনে খেতে হয়‌। তবে মনমতো এই সাপ্লিমেন্ট কিনে খেলেই হল না। চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাপ্লিমেন্ট কিনে খাওয়ার ফল ভয়ানক হতে পারে। সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক চিকিৎসক তেমনটাই বললেন। 

ইচ্ছেমতো ভিটামিন সাপ্লিমেন্ট খেলে কী হতে পারে ?

ভিটামিন মূলত বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজন হয়। এর বাইরেও কোনও শারীরিক সমস্যা থাকলে ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হয়। তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত‌। তা না হলে হজমের সমস্যা, কিডনির সমস্যা এমনকি হার্টের সমস্যাও দেখা দিতে পারে। 

মারেনগো এশিয়া হাসপাতালের চিকিৎসক মোহন কুমার সিং সংবাদমাধ্যম আইএএনএসকে বলেন, কোনও চিকিৎসা বা চিকিৎসকের অনুমতি ছাড়াই ওষুধ খাওয়া শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। চিকিৎসকের কথায় এতে বমি, মাথা ঘোরা, পেটে ব্যথা হতে পারে। এছাড়াও বেশ কিছু অঙ্গের ক্ষতি করে প্রেসক্রিপশন ছাড়া ভিটামিন খাওয়ার প্রবণতা।

ওষুধের সঙ্গে বিক্রিয়া 

অনেকেই সুগার, প্রেশার ইত্যাদি সমস্যার কারণে চিকিৎসকের দেওয়া কিছু নির্দিষ্ট ওষুধ খান। এর পর নিজের ইচ্ছেমতো ভিটামিন সাপ্লিমেন্ট খেলে তা সমস্যা তৈরি করতে পারে। কারণ কিছু ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে‌ ভিটামিনগুলি। তার ফলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়বে। চিকিৎসকের কথায়, মাল্টিভিটামিন ওষুধগুলিতে কিছু না হলেও ২৬ ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। যা রোজকার প্রয়োজনের ১০০ শতাংশই মিটিয়ে দেয়।

সকলের প্রয়োজন হয় না

সিকে বিড়লা হাসপাতালের তুষার তয়ালের কথায়, মাল্টিভিটামিন সকলের প্রয়োজন পড়ে না।  সাধারণ ফল, শাকসবজি, ডাল, বীজজাতীয় খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন শরীর পায়। এর বাইরে আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন হয় না। এমনকি চিকিৎসকের কথায়, এই খাবারগুলি না খেয়ে শুধু ভিটামিন খাওয়াও মোটে ঠিক নয়। এতে শরীর অন্যান্য জরুরি পুষ্টিগুণ পায় না যা মাল্টিভিটামিনে থাকে না। এছাড়া, বয়স, লিঙ্গ ও শারীরিক সমস্যা বুঝে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া উচিত। তা না হলে উপকারের বদলে অপকার করতে পারে ভিটামিন সাপ্লিমেন্ট।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Tips: তামাকজাত দ্রব্য সেবনে ৩৫ গুণ বেশি ঝুঁকি ক্যানসারের ! কেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget