এক্সপ্লোর

Tea : চায়ের সঙ্গে টা হিসেবে এই খাবারগুলি খাওয়া খুবই বিপজ্জনক ?

Snacks With Tea : এক কাপ গরম চায়ের সঙ্গে সবকিছু কিন্তু সঙ্গী হতে পারে না। চায়ের সঙ্গে টা, টিকে বেছে নিতে হবে ভেবে চিন্তে।

কলকাতা : এক কাপ চায়ে আমি তোমাকে চাই। বাঙালির সকাল শুরুর আলস্য কাটানো থেকে বাড়ি ফিরে ক্লান্তি কাটানো, সব সময়েই চা চাই চাই। বেশিরভাগ মানুষের সকালের প্রিয় পানীয় চা। কেউ চায়ের সঙ্গে চান মুচমুচে বিস্কিট, কারও ভাললাগা চানাচুর। কিন্তু চায়ের সঙ্গে কী খাবেন, কী খাবেন না, তা কী জানেন? এক কাপ গরম চায়ের সঙ্গে সবকিছু কিন্তু সঙ্গী হতে পারে না। চায়ের সঙ্গে টা, টিকে বেছে নিতে হবে ভেবে চিন্তে।  

আয়রন সমৃদ্ধ খাবার ( Iron ) 

চা খাবার সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক, মসুর ডাল, শস্য খাওয়া থেকে বিরত থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে, চায়ে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন এবং অক্সালেট, যা শরীরকে আয়রন সমৃদ্ধ খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়।

লেবু ( Lemon ) 

 লেবু ভিটামিন সি সমৃদ্ধ। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে, দুধ চায়ের সঙ্গে কখনওই লেবু নয়। লেবু চা ওজন কমানোর জন্য আদর্শ। কিন্তু লেবুর সঙ্গে চা পাতা মিশিয়ে খেলে  অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা কারও কারও হতে পারে। লেবু চা কখনই সকালে খাওয়া উচিত নয়। আপনি যদি ইতিমধ্যেই অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাহলে লেবু চা এড়িয়ে চলাই আপনার জন্য ভালো।

বেসন ( Vesan ) 

চা আর পকোড়ার কম্বিনেশন কার না ভালো লাগে। যখনই শীত বা বর্ষাকাল আসে, সবার আগে মনে হয় চা আর পাকোড়া খেতে হবে। কিন্তু আপনি কি জানেন যে ক্রিস্পি বা সুস্বাদু পাকোড়া অন্যতম ক্ষতিকর খাবার? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেসনের জন্য পুষ্টি রক্তে শোষিত হতে পারে না।  পকোড়া ও চায়ের কম্বিনেশনে পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

ঠান্ডা পানীয় সহযোগে চা ( Cold Drink ) 

আইসক্রিমের মতো ঠান্ডা খাবার কখনোই চায়ের সঙ্গে খাওয়া উচিত নয়। চিকিত্সকরা বলছেন যে এই কম্বিনেশন অসুবিধা তৈরি করতে পারে। হজম প্রক্রিয়ায় বাধা দেয়। আলাদা - আলাদা তাপমাত্রার খাবার খেলে সমস্যা তৈরি হতে পারে। হজম প্রক্রিয়াকে দুর্বল করে দিতে পারে একসঙ্গে গরম ও ঠান্ডার কম্বিনেশন । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গরম চা পান করার পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ঠান্ডা কিছু খাওয়া উচিত নয়।

হলুদ ( turmeric ) 

হলুদ খুবই উপকারী মশলা। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সুস্থ এবং ফিট রাখতে অব্যর্থ হলুদ। তবে কোনওভাবেই চায়ের সঙ্গে হলুদ মেশাবেন না। এটি ক্ষতিকর কম্বিনেশন। বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে বদহজম ও অম্বল হতে পারে।

বাদাম ( Nuts ) 

বাদাম একটি সুপারফুড। শক্তির অফুরন্ত ভাণ্ডার এটি। তবে জানেন কী, চায়ের সঙ্গে খাওয়া ভালো নয়। বাদাম আয়রন সমৃদ্ধ, যা দুধ এবং চা উভয়ের সঙ্গেই খাওয়া ঠিক নয় বলে মনে করেন অনেকে। তবে বিশেষজ্ঞরা অবশ্য বাদাম-মিল্ক খেতে বলে থাকেন অনেক সময়ই।  

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
Fairness Creams : 'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর
CJP Protest | মুম্বই থেকে শুরু, ছড়াবে গোটা দেশে | Gyanesh Kumar পদত্যাগ না করলে হুঁশিয়ারি CJP-র
Anti Gunda Bill | 'গুন্ডা দমন' বিল লোকভবনে ফেরত পাঠালেন রাষ্ট্রপতি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget