এক্সপ্লোর

Smoking Effects On Children: বিড়ি, সিগারেটের ছাই ক্ষতি করছে শিশুদেরও, কীভাবে কঠিন রোগ বাসা বাঁধছে খুদে শরীরে ?

Kids Health Issues Due To Third Hand Smoking: বিড়ি, সিগারেটের ছাই এবার ক্ষতি করছে শিশুদেরও। সম্প্রতি চিকিৎসকরা জানাচ্ছেন এমনটাই। বলছেন থার্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা।

Smoking Effects On Children: ধূমপানের কারণে শুধু ধূমপায়ীর ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে বাড়ির খুদে সদস্যদেরও। বাড়ির মধ্যে আলাদা ঘরে গিয়ে অনেকেই ধূমপান করেন। এই অভ্যাসের জেরেই খুদেরা বিপদে পড়ছে। দেখা গিয়েছে, এই ধূমপানের ফলে সিগারেট, বিড়ির সূক্ষ্ম ছাই বিভিন্ন আসবাব, জামাকাপড়ে গিয়ে জমা হচ্ছে। প্রসঙ্গত, ছোটরা এসব জিনিসে বেশি হাত দেয়। পাশাপাশি সেই হাত আবার মুখেও দেয়। এর ফলে শরীরে প্রবেশ করছে ওই ছাই। যা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে।

সিগারেট,বিড়ির ধোঁয়াতে ক্ষতিকর কোন কোন উপাদান থাকে ?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, সিগারেট বিড়ির ছাইয়ের মধ্যে কমবেশি ২৫০টি ক্ষতিকর রাসায়নিক থাকে। এই তালিকায় নিকোটিন ছাড়াও রয়েছে ফর্ম্যালডিহাইড, ন্যাপথালিন ও ক্যানসার ঘটাতে পারেন এমন বিভিন্ন যৌগ। এগুলি ঘরের নানা জিনিসে দিনের পর দিন জমতে থাকে। পোশাকআশাক, বিছানার চাদর, আসবাবে জমে থাকে এগুলি। সেখানে ছোটরা হাত দিলে ও সেই হাত মুখে দিলে পেটে চলে যায় ওই সব রাসায়নিক। যা ক্যানসারের মতো কঠিন রোগও ডেকে আনতে পারে।

থার্ড হ্যান্ড স্মোকিংয়ের শিকার শিশুরা

মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের চিকিৎসক ল্যানসেলট মার্ক পিন্টো সংবাদমাধ্যম আইএএনএসকে বলেন, থার্ড হ্যান্ড স্মোকিং স্বাস্থ্যের জন্য  বিপজ্জনক। এর জন্যও প্রাণঘাতী রোগ হওয়ার আশঙ্কা থাকে। আর বর্তমানে এই ধরনের স্মোকিংয়ের শিকার হচ্ছে শিশুরা। তাদের মধ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব ছড়াতে শুরু করেছে। দিন দিন যা বাড়ছে বলেই ইঙ্গিত মিলছে পরিসংখ্যানে।

কাদের এই রোগের আশঙ্কা বেশি ?

প্রতি বছর ৩১ মে বিশ্ব ধূমপান ত্যাগ দিবস পালন করা হয়। এই দিন ধূমপানের নানা দিক নিয়ে সচেতনতা প্রচার করা হয়। রোগের ঝুঁকির প্রসঙ্গে নারায়ণা হেলথের চিকিৎসক ইশান কাপুর সংবাদমাধ্যমকে বলেন, সিগারেটের ছাই থেকে কিছু খুদের শরীরে রোগ হওয়ার আশঙ্কা বেশি। যেমন একদম খুদে শিশুদের মধ্যে এই সমস্যার আশঙ্কা অনেকটাই বেশি। যাদের বয়স দুই বছরের কম, তাদের শরীরে এই ক্ষতিকর রাসায়নিক সহজেই জমা হয়। অন্যদিকে যেসব শিশুদের ফুসফুসের সমস্যা রয়েছে, শ্বাসকষ্টে ভুগতে হয়, তাদেরও ঝুঁকি কম নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন - Viral News: সারাদিন পরকীয়া, ফোন কেড়ে নিতেই বরকে বিছানায় বেঁধে শক দিলেন স্ত্রী !

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget