এক্সপ্লোর

Lifestyle:শীতের জিবে জল আনা খাবার, ডায়াবিটিস সামলাবেন কী করে? রইল টিপস

Diabetes And Winter:নামছে পারদ, জাঁকিয়ে বসছে শীত। আর শীত মানে জমিয়ে খাওয়াদাওয়া, আড্ডা, পিকনিক, সঙ্গে নানা উৎসব-অনুষ্ঠান। মোটের উপর, অনেকের জন্যই হই হই করে সময় কাটানোর আদর্শ সময় শীতকাল।

কলকাতা: নামছে পারদ, জাঁকিয়ে বসছে শীত। আর শীত মানে জমিয়ে খাওয়াদাওয়া, আড্ডা, পিকনিক, সঙ্গে নানা উৎসব-অনুষ্ঠান। মোটের উপর, অনেকের জন্যই হই হই করে সময় কাটানোর আদর্শ সময় শীতকাল। কিন্তু স্বাস্থ্যের দিকেও যে সমান ভাবে খেয়াল করা দরকার, সেটি বোধহয় এর মধ্যে খেয়াল থাকে না আমাদের কারও কারও।আরও কিছু সমস্যার মতো ডায়াবিটিসে আক্রান্তদেরও এই সময়টা বাড়তি সতর্কতা জরুরি। না হলে রক্তে সুগারের মাত্রা বেড়ে গিয়ে আনন্দের মরসুমে বিপদের ঘণ্টি বেজে উঠতে পারে।

কী নিয়ম?
খুব সাধারণ কিছু নিয়ম মানলে এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব, বলেন ডাক্তাররা। কী সেগুলি?

  • ঠান্ডার আমেজে আমাদের অনেকেরই শারীরিক মেহনতের বিষয়টি কমে যায়। এটি যাতে না হয়, খেয়াল রাখা দরকার। বাইরে বেরোতে না পারলে ইনডোর এক্সারসাইজ-ও করা যেতে পারে।
  • সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে একটু খাবারদাবারের বিষয়ও সচেতন থাকা দরকার। শীত মানেই নানা রকমের জিবে জল আনা খাবার। কিন্তু সব ভুলে তাতে কব্জি ডোবালে বিপদ হতে পারে। বরং, এই সময়ে সবুজ শাকসবজি, স্যুপ এগুলি বেশি করে খেতে পারেন, বলছেন ডাক্তাররা। বাদাম ও বিভিন্ন ধরনের পুষ্টিকর বীজও চলতে পারে।
  • শীতের সময় সাধারণ ফ্লু চেনা ব্যাপার। কিন্তু ডায়াবিটিকদের ক্ষেত্রে এই সাধারণ Flu-ও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আগে থাকতে সতর্ক হওয়া দরকার। ডাক্তারের পরামর্শ নিয়ে Flu ইঞ্জেকশন নিতে পারলে ভাল। এক্ষেত্রে যেটা ভুললে চলবে না, তা হল ডাক্তারদের সঙ্গে কথা বলে নিতে হবে।
  • যতটা সম্ভব, গরম জামাকাপড় পরে থাকতে পারলে ভাল। হঠাৎ করে ঠান্ডার অনুভূতি হলে দেহে 'স্ট্রেস হরমোন'-র ক্ষরণ বাড়তে পারে যা থেকে রক্তে সুগারের মাত্রা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • যদি কারও ক্ষেত্রে আবহাওয়া-বদলের সঙ্গে মানসিক অবস্থার নির্দিষ্ট সম্পর্ক থেকে থাকে, তা হলে একটু বাড়তি সতর্কতা দরকার। এমনিতেই প্রত্যেকের জীবনে 'স্ট্রেস' নেহাত কম নয়। এই সময়টা স্ট্রেস, উদ্বেগ এবং অবসাদের বিষয়ও আরও একটু বেশি সজাগ থাকা জরুরি।

এর পরও শীতে ডায়াবিটিসের সমস্যা হাতের বাইরে বেরিয়ে গেলে অপেক্ষা নয়। ডাক্তারের পরামর্শ নেওয়াই একমাত্র উপায়। তবে সাধারণ ভাবে এই কয়েকটি নিয়ম মেনে চললে পরিস্থিতি আয়ত্তে থাকে, পরামর্শ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget