এক্সপ্লোর

Tomato Juice Benefits: টোম্যোটোর রসেই সারবে টাইফয়েড ! বিজ্ঞানীদের গবেষণায় নয়া খোঁজ

Tomato Juice In Typhoid: টোম্যাটোর রসই সারিয়ে দেবে টাইফয়েড। আরও বেশ কিছু রোগের যম এটি। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানা গিয়েছে।

কলকাতা: টাইফয়েডের মতো মারাত্মক রোগকেও কাবু করে। পেট খারাপ করে এমন ব্যাকটেরিয়া মাঝে মাঝেই আমাদের পেটে বাসা বাঁধে। সেই ব্যাকটেরিয়াগুলিকেও সাফ করে দেয়। একটি সবজির মধ্যেই নাকি এত গুণ রয়েছে। আর সেই সবজিটি হল টম্যাটো। সম্প্রতি মাইক্রোবায়োলজি স্পেক্ট্রাম ম্যাগাজিনে এই নিয়ে বিস্তারিত গবেষণাটি প্রকাশিত হয়েছে। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ওই ম্যাগাজিনে টম্যাটোর বেশ কয়েকটি গুণের কথা তুলে ধরা হয়েছে।

টাইফয়েডের ব্যাকটেরিয়াকে কাবু করে !

টাইফয়েডের ব্যাকটেরিয়া সালমোনেল্লা টাইফি। এটি টাইফয়েডের মতো কঠিন জ্বরের জন্য দায়ী। তাকেই কাবু করে টোম্যোটো জুস (Tomato Juice) বা নির্যাস। কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুখ্য গবেষক জিয়ংমিন সং সংবাদমাধ্যম এএনআই-কে এই বিষয়ে বিস্তারিত বলেন। তাঁর কথায়, এই গবেষণার লক্ষ্য টম্যোটোপেটের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারে কি না তা দেখা। প্রাথমিকভাবে গবেষণায় দেখা যায়, টোম্যোটোর রস পেটে গিয়ে সালমোনেল্লা টাইফিকে নষ্ট করে দিচ্ছে। এই সাফল্যের পর টোম্যোটোর পুষ্টিগুণের বিশ্লেষণ করা হয়। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডের খোঁজ শুরু হয়। 

অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড কী ?

অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড খুব ক্ষুদ্র কিছু প্রোটিন। এই প্রোটিন ব্য়াকটেরিয়ার মেমব্রেন বা পর্দাকে নষ্ট করে দেয়। এর ফলে সেটির ক্ষতি করার ক্ষমতা আর থাকে না। বিজ্ঞানীরা এমন চারটি পেপটাইডের সন্ধান পেয়েছিলেন। এর মধ্যে দুটি পেপটাইডের বিশ্লেষণ করে দেখা হয়। দেখা যায়, সেই দুটিই সালমোনেল্লা টাইফির মতো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিচ্ছে। ফলে টাইফয়েড সেরে যাচ্ছে। 

সালমোনেল্লা টাইফি শুধু একরকম নয়। করোনা ভাইরাসের মতোই এর বেশ কিছু রূপ বা ভ্যারিয়ান্ট রয়েছে। সেই ভ্যারিয়ান্টগুলি নিয়েই পরীক্ষা করেন বিজ্ঞানীরা। টম্যোটো জুস নিয়ে এই বিশদ গবেষণা করতে গিয়েই দেখা যায়, আরও বেশ কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই এটি কাজ করে। এই ব্যাকটেরিয়াগুলি আমাদের কোলনে থাকে। কখনও কখনও এগুলি পেট খারাপসহ আরও কিছু রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাদেরকেই নষ্ট করে পেট ভাল রাখে টোম্যোটো জুসের গুণ।

সালমোনেল্লা টাইফি (Salmonella Typhi)কেন ভয়ের ?

শুধু টাইফয়েড রোগ ঘটায় তা নয়। এটি পেটের গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। এর পাশাপাশি মূত্রনালির গুরুতর সংক্রমণের কারণ হতে পারে। সালমোনেল্লার অন্য ভ্যারিয়ান্টগুলি এই দিক থেকে আরও মারাত্মক। টোম্যোটোর অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড সেগুলিকেই বিনষ্ট করে দেয়।

তথ্যসূত্র - এএনআই

আরও পড়ুন - Fresh Fish Buying Tips: টাটকা বলে বাসি, পচা মাছ গছিয়ে দিচ্ছে ? ৫ জিনিস দেখে নিলেই আর ঠকবেন না

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget