এক্সপ্লোর

Cooking Hacks: চড়চড় করে বাড়ছে টমেটোর দাম, রান্নায় পরিবর্ত হিসেবে কী কী ব্যবহার করতে পারেন?

Tomato: এমন অনেক উপকরণ রয়েছে যেগুলো দিয়ে রান্না করলেও টমেটোর মতো টক-মিষ্টি স্বাদ পাওয়া যাবে। এক্ষেত্রে কী কী ব্যবহার করতে পারেন একনজরে দেখে নেওয়া যাক।

Cooking Hacks: চড়চড়িয়ে দাম বাড়ছে টমেটোর (Tomato)। বাজারে গিয়ে যেন হাত ছোঁয়ানোই যাচ্ছে না এই সবজিতে। এদিকে ভারতীয় রান্না বিশেষ করে একাধিক বাঙালি রান্নাতেই টমেটোর ব্যবহার রয়েছে। কিন্তু হালফিলে যা বাজারদর তার জেরে টমেটো কিনে বাড়িতে এলে আক্ষরিক অর্থেই মধ্যবিত্তের হেঁশেলে আগুন জ্বলবে। অতএব রান্নায় টমেটোর পরিবর্তে (Substitute of Tomato) কী কী ব্যবহার করা যায় সেইদিকে নজর দেওয়া প্রয়োজন। এমন অনেক উপকরণ রয়েছে যেগুলো দিয়ে রান্না করলেও টমেটোর মতো টক-মিষ্টি স্বাদ পাওয়া যাবে। এক্ষেত্রে কী কী ব্যবহার করতে পারেন একনজরে দেখে নেওয়া যাক।

আমচুর পাউডার- যেকোনও নিরামিষ তরকারি রান্না করতে গেলে টমেটো দেন অনেকেই। যেহেতু এখন বাজারে টমেটোর আগুন দাম, তাই পরিবর্ত হিসেবে ব্যবহার করতে পারেন আমচুর পাউডার বা গুঁড়ো। যেকোনও ঝোল জাতীয় রান্না বা একটু শুকনো গ্রেভি রেসিপি-তে আপনি ব্যবহার করতে পারেন আমচুর গুঁড়ো। খাবারের স্বাদ কিন্তু বেশ ভালই হয়।

তেঁতুল- টমেটো দিলে রান্নায় একটা টক স্বাদ পাওয়া যায়। টমেটোর পরিবর্ত হিসেবে রান্নায় দিতে পারেন তেঁতুল। বিভিন্ন ডাল, তরকারি (ঝোল জাতীয় হলে ভাল) কিংবা ভাজার মধ্যে দিতে পারেন তেঁতুল। এক্ষেত্রে কাঁচা তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখে তারপর যে পালপ বা কাথ বের হয়, সেটা দিয়ে রান্না করতে হয়।

লাল রঙের বেলপেপার- আকারে টমেটোর মতো না হলেও কাটার পর কিন্তু এই সবজিকে অনেকটাই টমেটোর মতো দেখতে লাগে। রান্নায় টমেটোর পরিবর্তে রেড বেল পেপার দিকে রঙ এবং টেক্সচার অনেকটা একই ধরনের হয়। আর বেল পেপার দিলে রান্না বেশ সুস্বাদুও হয়। তাই এই উপায়ে রান্না করে দেখতে পারেন।

টকদই- ভারতীয় অনেক রান্নাতেই টকদইয়ের ব্যবহার রয়েছে। যদি আপনি কোনও রান্নায় টমেটোর পরিবর্তে টকদই ব্যবহার করেন তাহলে ওই টক স্বাদ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে দইয়ের পরিমাণ কতটা দেওয়া প্রয়োজন সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। একটু ঘন গ্রেভি রেখে কোনও রান্না করতে চাইলে টকদই ব্যবহার করতে পারেন। আমিষ, নিরামিষ দু'ক্ষেত্রেই রান্নায় টকদই প্রয়োগ করা যায়। 

সস- বাড়িতে টমেটো নেই তো কী হয়েছে, রান্নায় ব্যবহার করতে পারেন টমেটো সস। এর ফলে রান্নার রঙ এবং টক-মিষ্টি স্বাদ সবই বজায় থাকবে। খাবার খেতেও বেশ সুস্বাদু হবে। তাই টমেটোর পরিবর্তে রান্নায় ব্যবহার করতে পারেন টমেটো সস।

আরও পড়ুন- নিয়মিত মেডিটেশন করলে কী কী উপকার পাবেন? নিয়ন্ত্রণ থাকবে আবেগে, কমবে স্ট্রেস

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget