এক্সপ্লোর

Travel Destination: মার্চের ট্রাভেল ডেস্টিনেশন হোক দক্ষিণ ভারত, উইশলিস্টে রাখুন এই ৫ স্থান

Travel Destination South India In March: মার্চ মাসে ঘুরতে বেরিয়ে পড়ুন দক্ষিণ ভারতে। উইশলিস্টা রাখুন পাঁচ রাজ্যের পাঁচটি স্থান।

কলকাতা: মার্চ মাস মানেই বসন্ত এসে গিয়েছে পুরোপুরি। আর এই সময় বেড়াতে যেতে কার না ভাল লাগে। ২০২৪ সালে দক্ষিণ ভারতের পাঁচ স্থান (Five Best travel Destinations Of South India) বেছে নিতে পারেন ঘুরতে যাওয়ার জন্য। ঠাটাপোড়া গরম তেমন পাবেন না এই সময়টা। বরং মনোরম স্থানগুলি ভ্রমণের অভিজ্ঞতাই পাল্টে দেবে আমূল।

উটি, তামিলনাডু - দক্ষিণ ভারত বলতেই অনেকের প্রথমেই মনে পড়ে এই স্থানটির নাম। তামিলনাডুর এই ছোট্ট টাউন চা ও কফির জন্য বিখ্যাত। নীলগিরির পর্বতশৃঙ্গগুলির মাঝে এই শহর। গরম হলেও এখনকার আবহাওয়া বেশ মনোরম লাগবে। বাগান, হৃদ ও শস্যখেতের প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়বে নিঃসন্দেহে। মধুচন্দ্রিমার জন্যও সেরা ট্রাভেল ডেস্টিনেশন (South India Travel) হতে পারে উটি।

কুর্গ, কর্ণাটক - কর্ণাটকের কুর্গ দক্ষিণ ভারতের আরেকটি সেরা ট্রাভেল ডেস্টিনেশন। পাহাড়ি উপত্যকার মধ্যেই এই শহর। এখানেও মার্চ থেকে মে মাস পর্যন্ত উষ্ণতা ২৫-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। পাহাড়ের চূড়ায় মেঘ, মশলা ও কফির খেত, পাহাড়ি ঝরনা মন ভাল করে দেবে নিমেষে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উটির মতো আরেকটি নাম কুর্গ (Best Tour Destinations Of South India)।

আলেপ্পেই, কেরল - কেরলের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের কথা আলাদা করে কিছু বলার নেই। এর জন্য বিশ্বসেরা ভ্রমণস্থানের তালিকায় ইতিমধ্যেই নাম তুলেছে কেরল। সেই রাজ্যেরই আলেপ্পেই থেকে ঘুরে আসতে পারেন এবার। হৃদ ও লেগুনের মধ্যে ক্রুজে করে ঘুরলে মনে রাখার মতো অভিজ্ঞতা হবে। চাইলে অনেকটা সময় কাটাতে পারেন জলের মধ্যে ক্রুজের উপর। মার্চ মাসে এখানে উষ্ণতা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে।

পন্ডিচেরি, কেন্দ্রশাসিত অঞ্চল  - ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও ফরাসি সংস্কৃতির ছোঁয়া রয়ে গিয়েছে। এখানে পৌঁছালে হঠাৎ করে মনে হতে পারে ফ্রান্সে এসে পড়েছেন। পাশেই রয়েছে সমুদ্রতট। ফ্রেঞ্চ কুইজিন থেকে ক্যাফে সবটাই তৈরি করবে এক অন্য আমেজ।

আরাকু ভ্যালি, অন্ধ্রপ্রদেশ - পূর্বঘাট পর্বতমালার ধারে আরাকু ভ্যালি দক্ষিণ ভারতের (South India Tour) আরেকটি সেরা টুরিস্ট স্পট। অন্ধ্রপ্রদেশের এই পাহাড়ি উপত্যকা গভীর বনে ঘেরা। পাশাপাশি এখানে গেলে পাওয়া যাবে লোকসংস্কৃতির ছোঁয়া। মার্চ মাসে তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই থাকে।

আরও পড়ুন - Santiniketan Travel: শান্তিনিকেতনে দোল কাটাবেন ? কীভাবে কোথায় ঘুরবেন ? রইল সম্পূর্ণ গাইড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget