এক্সপ্লোর

UK Girl Lungs Collapsed: ই-সিগারেট এক সপ্তাহ খেতেই করুণ পরিণতি তরুণীর, বাদ দিতে হল ফুসফুসের একাংশ

UK Girl Lungs Collapsed For E-cigarette: সিগারেটের নতুন ধরন এখন ই-সিগারেট। আর সেই সিগারেট থেকে ধূমপান করতে গিয়েই প্রাণ নিয়ে টানাটানি হল এক তরুণীর।

ই-সিগারেটের পুরো অর্থ ইলেকট্রিক সিগারেট। সাধারণ সিগারেটের থেকে বেশ কয়েকগুণ কড়া এই সিগারেট। এবার সেই কড়া সিগারেটেরই শিকার হলেন ১৭ বছরের তরুণী। সম্প্রতি এক সপ্তাহ ধরে ই-সিগারেটের অভ্যাস ধরেছিলেন তরুণী। সপ্তাহের গোটাটা কাটতে না কাটতেই হঠাৎ বিপত্তি। বন্ধুর বাড়িতে থাকাকালীন ই-সিগারেটে ধূমপান করছিলেন ওই তরুণী। হঠাৎই দেখা যায়, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। তাঁর চেহারা নীল হয়ে যাচ্ছে। অর্থাৎ শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই দেখেই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে গেলে চিকিৎসকরা জানান, ফুসফুসের একটি অংশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণীর। তাঁকে বাঁচানোর জন্য অবশেষে ফুসফুসের কিছুটা অংশ বাদ দিতে হয় !

ঠিক কী ঘটনা ঘটেছিল ? 

মেট্রো সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণী প্রচুর পরিমাণ সিগারেট পান করছিলেন। অতিরিক্ত সিগারেট পানের ফলে তাঁর ফুসফুসের মধ্যে একটা এয়ার ব্লিস্টার তৈরি হয়। যাকে পালমোনারি ব্লেবও বলা হয় চিকিৎসকদের ভাষায়। এই পালমোনারি ব্লেব বাদ দেওয়া গেলে তবেই বাঁচানো সম্ভব ছিল ১৭ বছরের ওই তরুণীকে। অবশেষে তাই চিকিৎসকরা কিছুটা অংশ কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে পাঁচ ঘন্টার চিকিৎসায় তরুণীর ফুসফুস স্বাভাবিক করে তোলা সম্ভব হয়। প্রসঙ্গত, ঘটনাটি ঘটে ব্রিটেনে। কাইলাা ব্লিথ নামের ওই তরুণীর গত ১১ মে এই ঘটনার শিকার হন। তাঁর বাবা শিশুদের মতো কাঁদতে শুরু করে দেন ঘটনাস্থলেই। তাঁর বাবার কথায়, মুহূর্তের মধ্যে এই ঘটনা দেখে দিশেহারা হয়ে যান তিনি। যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারত। কারণ চিকিৎসকদের কথায়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারত যেকোনও সময়। বলা ভাল, বন্ধুদের অনেকেই সে সময় ভেবেছিলেন কাইলা মারা গিয়েছেন। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় অবশেষে তাঁকে ফিরিয়ে আনা গিয়েছে।

পালমোনারি ব্লেব আদতে কী ?

ফুসফুসের দুটি স্তর রয়েছে। এই দুটি স্তরের মধ্য়েই থাকে পালমোনারি ব্লেব। এটি বায়বীয় পদার্থ আদতে। পালমোনারি ব্লেব ফেটে গেলে সেখান থেকে বায়ু বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ ফুসফুসের বাইরে বেরিয়ে আসে সেটি। এই সময় সেই বায়ু বক্ষগহ্বর ও ফুসফুসের মাঝে চলে আসে। এই বায়ুর চাপে ফুসফুস কিছু দেবে যায়। যার ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Vitamin B12 Deficiency: ক্লান্ত লাগে, দরকারি কথা ভুলে যাচ্ছেন ? এই ভিটামিনের অভাব নয় তো ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget