এক্সপ্লোর

Walking Benefits: অল্প হাঁটলেই ভাল থাকবে ব্রেন ! কতটা হাঁটবেন রোজ ?

Brain Health and Walking: বেশি নয়, অল্প হাঁটলেই ভাল থাকবে ব্রেন। কিন্তু কতটা হাঁটবেন ? জেনে নিন বিশদে।

কলকাতা: হাঁটলেই ভাল থাকবে ব্রেন‌। তবে বেশি না, অল্প হাঁটলেই দারুণ কাজ হবে। সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অ্যালঝাইমার্স ডিজিজ জার্নালে। তাতেই এমনটা দাবি করেছেন বিজ্ঞানীরা। বলা হয়েছে, অল্প হাঁটলেই দারুণ কাজ করবে ব্রেন। মধ্যবয়স্কদের নিয়ে এই বিশেষ পরীক্ষা করা হয়। তাতেই এই ফলাফল পাওয়া গিয়েছে। 

সাধারণত কতটা হাঁটার পরামর্শ দেন চিকিৎসকরা ?

সাধারণভাবে অনেকেরই হাঁটার অভ্যাস রয়েছে। আবার অনেকের সেই অভ্যাস নেই। ওজন কমানোর জন্য কেউ কেউ নিয়মিত হাঁটেন। কেউ আবার কাজে যাওয়ার পথে হাঁটেন। ফেরার পথটা হেঁটে ফেরেন। তবে স্বাস্থ্য ভাল রাখতে চিকিৎসকরা একটি নির্দিষ্ট পরিমাণ হাঁটার পরামর্শ দেন। আর এই পরিমাণটা দিনে ১০ হাজার ধাপ। অর্থাৎ ১০ হাজার পা হাঁটতে হবে রোজ। তাহলেই শরীর সুস্থ থাকবে বলে দাবি বিশেষজ্ঞদের।‌

এত হাঁটার দরকার নেই !

তবে এতটা হাঁটার মোটেই দরকার নেই। বিজ্ঞানীদের কথায় এর থেকে অনেক কম হাঁটলেই ব্রেন ভাল থাকে। ব্রেন ভাল রাখতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। অল্প হাঁটলে বা ব্যায়াম করলেই দারুণ কাজ হয়। তবে কতটা হাঁটবেন ? প্যাসিফিক নিউরোসায়েন্স ইনস্টিটিউটের ব্রেন হেলথ সেন্টারের অধ্যাপক ও মুখ্য গবেষক ডেভিড মেরিল জানাচ্ছেন, এর জন্য ৪০০০ ধাপের কম হাঁটলেও কাজ হবে। ওই একই পরিশ্রম যদি ব্যায়াম করে হয়, তাতেও কাজ হবে। সাধারণত ১০ হাজার ধাপ হাঁটার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তার থেকে অনেক কমেই কাজ হবে বলে জানিয়েছেন ডেভিড। 

কীভাবে এই পরীক্ষা করা হয় ?

সব মিলিয়ে ১০,১৫২ জনের মধ্যে এই পরীক্ষা করা হয়েছে।  প্রত্যেকের বয়স ছিল ৫২ বছরের আশেপাশে। তাদের উপরেই এই পরীক্ষা করা হয়েছে। হাঁটাহাঁটির রুটিন মেনে চলতে বলা হয়েছিল তাঁদের।

কী পাওয়া গেল পরীক্ষায় ?

এর পর ব্রেনের এমআরআই করা হয়। দেখা যায়, ব্রেনের আকার আগের তুলনায় কিছুটা বেড়েছে। সাধারণত বড় ব্রেন উন্নত কগনিটিভ কর্মক্ষমতার লক্ষণ। অন্যদিকে ছোট ব্রেন কম কগনিটিভ কর্মক্ষমতার লক্ষণ। মস্তিষ্ক ছোট হলে একদিকে তার কার্যক্ষমতা কমতে থাকে, অন্যদিকে নানারকম রোগ দেখা দিতে থাকে। এর মধ্যে স্নায়ুঘটিত রোগ ডিমেনশিয়া অন্যতম। গবেষণার ফলাফলে দেখা গিয়েছে মস্তিষ্কের আকার বাড়ছে। অর্থাৎ ব্রেনের কার্যক্ষমতা বেড়েছে আগের তুলনায়। 

আরও পড়ুন - BP Drug for Breast Cancer: রক্তচাপের এই বিশেষ ওষুধে কমবে স্তন ক্যানসার ? নয়া দিশা দেখাচ্ছে ভারতীয় গবেষক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget