এক্সপ্লোর

Weight Loss: অতিরিক্ত মেদ ঝরাতে ভরসা থাকুক ফলে, রোজের মেনুতে কী কী রাখতে পারেন ? দেখে নিন

Healthy Fruits: কিউই ফলের রয়েছে অনেক গুণ। অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে এই ফল। বিশেষ করে বেলি ফ্যাট অর্থাৎ পেটের মেদ ঝরাতে সাহায্য করে এই ফল। 

Weight Loss: দ্রুত ওজন কমানোর জন্য খুব কড়া ডায়েটে না থেকে বরং ফল (Fruits) খাওয়ার পরিমাণ বাড়াতে পারেন। তবে সব ফল যে ওজন (Weight Loss) কমায় তা নয়। কিন্তু এমন বেশ কিছু ফল (Fruits Health Benefits) রয়েছে যেগুলি খেলে দ্রুত আপনার শরীরের অতিরিক্ত মেদ ঝরে যাবে। কোন কোন ফলে খেলে তাড়াতাড়ি ওজন কমতে পারে, দেখে নিন সেই তালিকা। 

আপেল- কম ক্যালোরি যুক্ত ফল আপেল আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই আপেল খেলে দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে, সহজে খিদে পাবে না। 

জামজাতীয় ফল- বেরি বা জামজাতীয় ফল যেমন স্ট্রবেরি, র‍্যাসপবেরি, ক্র্যানবেরি এইসব ফল ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও রয়েছে ব্লুবেরি। এইসব জামজাতীয় ফলে ক্যালোরির পরিমাণ কম। রয়েছে প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফলে রয়েছে ভিটামিন সি। ওজন কমাতে সাহায্য করে এইসব জামজাতীয় ফল। 

অ্যাভোকাডো- অ্যাভোকাডো খেলেও কমে ওজন। প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যাভোকাডোর মধ্যে। আমাদের শরীরের মেটাবলিজম রেট ভাল রাখে এই ফল। ওজন কমায় দ্রুত হারে। 

তরমুজ এবং খরমুজ- ওজন কমাতে আপনি খেতে পারেন খরমুজ। পাতে রাখতে পারেন তরমুজও। এই মেলন জাতীয় ফলে জলীয় উপকরণ বেশি। সঙ্গে রয়েছে প্রচুর ভিটামিন। ফলে ওজন কমাতে সাহায্য করে এইসব ফল। 

কমলালেবু- কমলালেবুও ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন সি- তে ভরপুর এই ফল শুধুই ওজন কমায় না খেয়াল রাখে আমাদের হজমশক্তিরও। এর পাশাপাশি ত্বক এবং চুলের স্বাস্থ্যেরও খেয়াল রাখে এই ফল। 

কিউই- কিউই ফলের রয়েছে অনেক গুণ। অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে এই ফল। ফাইবার, ফোলেট, ভিটামিন ই এবং সি রয়েছে কিউই ফলের মধ্যে। বেলি ফ্যাট অর্থাৎ পেটের মেদ ঝরাতে সাহায্য করে এই ফল। 

গ্রেপফ্রুট- এই বিশেষ ধরনের ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে ফাইবার। গ্রেপফ্রুট আমাদের তলপেটের মেদ কম সময়ে কমাতে সাহায্য করে। 

নাশপাতি- ওজন কমানোর জন্য নাশপাতি খেতে পারেন। এই ফলের মধ্যে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নাশপাতি খেলে পেট ভরে থাকবে এবং ওজন কমবে। 

পিচ ফল- পিচ ফলের মধ্যে ক্যালোরির পরিমাণ কম। এখানে রয়েছে প্রচুর পুষ্টি উপকরণ। আর রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। এইসব উপকরণ ফ্যাট কমাতে এবং ওজন ঝরাতে সাহায্য করে। 

প্যাশন ফ্রুট- ওজন কমাতে খেতে পারেন প্যাশন ফ্রুট। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তার ফলে এই ফল খেলে আপনার অনেকক্ষণ পেট ভরে থাকবে। সহজে খিদে পাবে না। আর যখন তখন খিদে না পেলে যা কিছু জিনিস খাওয়া হবে না এবং নিয়ন্ত্রণে থাকবে ওজন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget