এক্সপ্লোর

Weight Loss Journey: ওজন কমানোর সফরে এই ভুলগুলি করলে বিপদ, অজান্তেই বাড়বে সমস্যা

Weight Loss Tips: ওজন কমাতে মন ভরে ফল খান। কিন্তু এড়িয়ে চলুন ফলের রস। অর্থাৎ ফল চিবিয়ে খেলে উপকার বেশি। রস করে খেলে বাড়বে সমস্যা।

Weight Loss Journey: ওজন কমানোর (Weight Loss) চেষ্টা আজকাল প্রায় সকলেই করে থাকেন। চিকিৎসকরা সবসময়েই পরামর্শ দেন আপনার ওজন সঠিক থাকলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তাই ওজন কমাতে ডায়েট (Dieting), শরীরচর্চা (Exercise) সবই চলে জোরকদমে। কিন্তু এত কড়া অনুশাসনের মধ্যে অনেকেই অজান্তে কিছু ভুল করে ফেলেন। তার বিরূপ প্রভাব পড়ে আপনার স্বাস্থ্যে। শত চেষ্টার পরেও ওজন কমতে চায় না। অথবা ওজন কমার সঙ্গে সঙ্গে আপনি ক্রমশ অসুস্থ হতে থাকেন। এমনিতেই ওজন কমানো যথেষ্ট কষ্টসাধ্য একটি প্রক্রিয়া। তাই ওজন কমানোর জার্নিতে এইসব ভুল না করলেই ভাল। 

সাধারণত কী কী ভুল আমরা করে থাকি যেগুলি একেবারেই করা উচিত নয়, সেগুলি জেনে নিন 

  • ডায়েট করার অর্থ হল সঠিক ভাবে খাওয়া দাওয়া করা। স্বাস্থ্যকর খাবার খাওয়া। বারে বারে অল্প অল্প করে খাওয়া এবং ভাজাভুজি, তেলমশলা যুক্ত খাবার এড়িয়ে চলা। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন আমাদের অপুষ্টি না হয়। ওজন কমানোর ক্ষেত্রে কী খাচ্ছেন কখন খাচ্ছেন সবটাই গুরুত্বপূর্ণ। বেশিক্ষণ খালি পেটে যেমন থাকা যাবে না। তেমনই আবার পেট একদম ভর্তি করে খাবার খাওয়া উচিত নয়। এর জেরে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। 
  • শুধু ওজন কমাতে চাইলে নয়, সার্বিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। দিনে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট নিজের জন্য সময় বের করে শরীরচর্চা করতে হবে। সবসময় জিমে যাওয়ার দরকার নেই। বাড়িতে যোগাসন বা ফ্রি-হ্যান্ড একসারসাইজ অভ্যাস করতে পারেন। নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করা কখনই উচিত নয়। জিমে গেলে অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে। নাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি চোট-আঘাতও পেতে পারেন। 
  • ওজন কমাতে চাইলে সঠিক ভাবে ঘুমোতে হবে। অর্থাৎ পর্যাপ্ত ঘুম প্রয়োজন। দিনের পর দিন কম ঘুম হলে আপনি এমনিতেই অসুস্থ হয়ে পড়বেন। শুধু তাই নয়, রাত জাগার অভ্যাস থাকলে খিদে পেতে পারে। তখন যা কিছু খেয়ে নিলেই বিপদ। মিডনাইট স্ন্যাকিং আপনার কড়া ডায়েটের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 
  • ওজন কমানোর জন্য অনেকেই দিনের একটা খাবার ফল দিয়ে সেরে নিন। এক্ষেত্রে মিষ্টি স্বাদের ফল একটু কম রাখতে পারলেই ভাল। সর্বোপরি ফল চিবিয়ে খান। ফ্রুট জুস খেলে আমাদের শরীরের ফাইবারগুলিকে নষ্ট করে দেয়। আর এই ফাইবার আমাদের শরীরে ন্যাচারাল সুগার হজম হতে সাহায্য করে। অতএব ফল খান মন ভরে, তাতে ওজন কমবে। কিন্তু ফলের রস যতটা পারবেন এড়িয়ে চলুন। 

আরও পড়ুন- কাঁচা পেঁয়াজে যা গুণ ভাজা বা রান্না করা পেঁয়াজেও কি একই গুণ পাবেন ? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget