এক্সপ্লোর

Drinking Water : কোন কোন অবস্থায় বেশি পরিমাণ জল খেলেই ভয়ানক বিপদ?

হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্টের পরামর্শ মেনে জল খান। কিডনির অসুখের রোগীরা নেফ্রোলজিস্টের পরামর্শ মেনে জল খান। লিভারের সমস্যায় পরামর্শ নিন গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টের। 

কলকাতা : বেশি করে জল খান। শরীরকে ডিহাইড্রেটেড হতে দেবেন না। এ কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু যথেচ্ছ পরিমাণে জল কি খাওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে জলও খেতে হবে পরিমিত হারে ? কোন ক্ষেত্রে বেশি জল খাওয়া বিপজ্জনক ? চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানাচ্ছেন,   

  • মনে রাখতে হবে - 

  • হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্টের পরামর্শ মেনে জল খান। 
  • কিডনির অসুখের রোগীরা নেফ্রোলজিস্টের পরামর্শ মেনে জল খান। 
  • লিভারের সমস্যায় পরামর্শ নিন গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টের। 
  • খেয়াল রাখবেন জল মানে কিন্তু শুধুমাত্র পানীয় জলটুকু নয়, চা-কফি-সরবত এমনকী ডালের জলটুকুও ফ্লুইড ইনটেকের হিসেবের মধ্যে রাখতে হবে। 
  • এছাড়াও পায়ে গোদ হলে বা শিরা-উপশিরায় কিছু নির্দিষ্ট সমস্যা হলেও জলের পরিমান নির্দিষ্ট করতে হয়। 
  • ওজন কমাতে চাইলে জল বেশি খেতেই হবে। 

    আরও পড়ুন :

    ভারতেও নতুন BF.7 ভ্যারিয়েন্টে আক্রান্ত করোনা রোগী, কী কী উপসর্গ নতুন এই রূপের?

যকৃত বা লিভারের অসুখে জল কম খেতে হবে কেন ? 
যকৃতের বিভিন্ন অসুখ রয়েছে, যাতে দেখা যায়, শরীর থেকে জল বের করে দেওয়ার ক্ষমতা কমে যায়। দেখা যায়, তাতে পেটের মধ্যে জল জমে। যাকে উদরি (ascites) বলা হয়ে থাকে চলিত কথায়। পেট ফুলে যায়। সেই ক্ষেত্রেও জল খেতে হবে মেপেই। ত্বক-চুল বা হজমের স্বার্থে বেশি বেশি করে জল খাওয়া যাবে না। 

কিডনির অসুখে জল কম খেতে হবে কেন ? 
কিডনির শরীরের রেচন পদার্থ তৈরি করে। যখন সেই সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়, তখন কিডনি নির্দিষ্ট  পরিমাণে জল প্রস্রাব আকারে বের করে দিতে পারে না। তখন বাইরে থেক জল খাওয়া নিয়ন্ত্রণে রাখা ছাড়া উপায় নেই। 

হার্টের অসুখে জল কম খেতে হবে কেন ? 
আমাদের শরীরে গড়ে ৫ লিটার মতো রক্ত রয়েছে। এখন এই রক্তের  ৯০ শতাংশই জল। মানুষের হৃদপিণ্ডে অসংখ্য শিরা-ধমনী থাকে।  হার্টের কোনও অসুখ হলে সেই শিরা বা ধমনীগুলিতে ব্লকেজ হয়। ফলে হার্টের সংকোচন-প্রসারন ক্ষমতা হ্রাস পায়। তখন বেশি পরিমাণে রক্ত হৃদপিণ্ড পাম্প করতে পারে না। তাই সেক্ষেত্রে জল খাওয়ার পরিমান নিয়ন্ত্রণে রাখতে হবে। 

তাই নিয়ম করে জল খাওয়াটাও যতটা গুরুত্বপূর্ণ, ততটাই উচিত শরীর বুঝে জল খাওয়া। মনে রাখতে হবে সব শরীর কিন্তু একই রকম নয়। সব শরীরের ক্ষেত্রে নিয়মও একই নয়। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget