এক্সপ্লোর

White Eggplant or Brinjal Benefits: গুণের বহরে কম যায় না সাদা বেগুন, কোন কোন রোগ ঠেকাতে খাবেন ?

White Eggplant or Brinjal Health Benefits: বেগুনি বেগুনকে টেক্কা দিতে পারে সাদা বেগুন। বেশ কয়েকটি রোগ ঠেকাতে সক্ষম এই সবজি।

কলকাতা: বেগুন তো অনেকেই খান। কিন্তু সাদা বেগুন ? এরও কিন্তু কম গুণ নয়। বাজারে মাঝে মাঝেই সাদা বেগুন ওঠে। কিন্তু এর চাহিদা কম। বরং অনেকে বেগুনি বেগুনই খেতে বেশি পছন্দ করেন। গুণের বহরে সাদা বেগুন বেগুনি চেহারার থেকে কম কিছু যায় না। এর মধ্যে একটি দিকে যেমন বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, তেমনই রয়েছে একাধিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা। কী কী গুণ এই সাদা বেগুনের ? দেখে নেওয়া যাক বিশদে।

সাদা বেগুনের পুষ্টিগুণ

সাদা বেগুনে ডায়েটারি ফাইবারের পরিমাণ অনেকটাই বেশি। এছাড়াও, এতে শরীরের জন্য প্রয়োজনীয় কিছু খনিজ পদার্থ যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম রয়েছে। হার্ট থেকে হাড়ের একাধিক রোগে এই উপাদানগুলি বিশেষভাবে জরুরি। এছাড়াও, সাদা বেগুনে ভিটামিন এ, সি ও কে রয়েছে। পাশাপাশি নাইসিন ও ফোলেটের সমৃদ্ধ উৎস এই সবজি।

কেন খাবেন সাদা বেগুন ?

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর - আর পাঁচটি সবজির এই বিশেষ গুণ বেগুনেও পাবেন। সাদা বেগুনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেকটাই। এর ফলে শরীরে অক্সিডেটিভস স্ট্রেসের পরিমাণ কমে। যা কোশকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্টের বড় গুণ, এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দেয়।

হার্টের রোগ - হার্টের রোগের বড় সুরাহা সাদা বেগুন। এটি খেতে একটু কম তেতো। পাশাপাশি এর মধ্যে শাঁস বেশি। এর অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য উপকারী। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরের মতো রোগের আশঙ্কা দূর করে সাদা বেগুন।

কোলেস্টেরলের পরিমাণ কমায় - এলডিএল কোলেস্টেরল হার্টের জন্য খারাপ। অন্যদিকে ট্রাইগ্লিসারাইডও হার্টের রোগ ডেকে আনে। নিয়মিত সাদা বেগুন খেলে এই দুই উপাদান শরীরে কমে যায়। এর ফলে হার্ট ভাল থাকে। কার্ডিয়োভাসকুলার ডিজিজের হার কমে।

সুগার নিয়ন্ত্রণ করে - রক্তের সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সাদা বেগুন। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, এর ফাইবার খাবার হজম করার হার ঠিক রাখে। এতে ইনসুলিনের কার্যকারিতা ঠিক থাকে। ফলে রক্তে সহজে সুগারের পরিমাণ বাড়ে না।

ওজন কমাতেও উপকারী -  এর ফাইবারের গুণেই ওজন কমে দ্রুত। সাদা বেগুনের ডায়েটারি ফাইবার দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখে। এতে ঘন ঘন খিদে পায় না। ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে। যা ওজন কমানোর পক্ষে সহায়ক।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - ডিম দিয়ে দাঁতের মাজন, গাছের সার; আর কী কী হয় বলুন তো

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget