এক্সপ্লোর

Skin Care: পুরুষদের কেন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ?

Male Skin Care: বেশ কিছু কারণে পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়া দরকার। নয়তো নানা চর্মরোগের সূত্রপাত হতে পারে।

কলকাতা: সাধারণভাবে পুরুষরা ত্বকের প্রতি অতটা যত্নশীল নন। কিন্তু শুধু মহিলাদের নয়, পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়া জরুরি। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। ত্বকের জেল্লা বাড়াতে বা বার্ধক্য ঠেকাতে নয়। কিছু রোগ এড়াতেই ত্বকের যত্ন নেওয়া বিশেষভাবে দরকার।

ত্বকের যত্ন নেওয়া কেন প্রয়োজন ?

তৈলাক্ত ত্বকের সমস্যা - পুরুষদের তৈলাক্ত ত্বকের সমস্যা বেশি দেখা যায়। এই ধরনের ত্বকে প্রচুর ময়লা ও ব্যাকটেরিয়া বাসা বাঁধে। ত্বকের ছিদ্রে এগুলি জমে ত্বকের ক্ষতি করে। তাই নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে।

ট্যানের সমস্যা - পুরুষদের অনেকেই নিয়মিত সানস্ক্রিন মাখেন না। এর জেরে ত্বকের উপর ট্যানের সমস্যা দেখা দিতে পারে। এই ট্যান সহজেই হয়। যা দূর করতে একটি স্কিন কেয়ার রুটিন মেনে চলা জরুরি। 

শুষ্কতা ও ডার্ক প্যাচের সমস্যা - পুরুষরা অনেকেই নিয়মিত শেভিং করেন।‌ এর ফলে তাদের ত্বকে ডার্ক প্যাচের সমস্যা দেখা দিতে পারে। এই ডার্ক প্যাচ দূর করতেই ত্বকের যত্ন নিতে হয়। এর জন্য এসএলএস নেই এমন শেভিং ক্রিম ব্যবহার করা জরুরি। এছাড়াও হালকা শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা নষ্ট হয় না সহজে। 

ব্রণ ও ব্ল্যাকহেডের সমস্যা - ত্বক তৈলাক্ত হলে ব্রণ ও ব্ল্যাকহেডের সমস্যা বেড়ে যায়। যার থেকে চেহারা অনেকটাই বদলে যায়। অনেকে এর জন্য সামাজিক মেলামেশার সময় সংকোচ বোধ করেন। এর জন্য ত্বকের যত্ন নেওয়া জরুরি।

ত্বকের যত্ন নেবেন কীভাবে ?

পুরুষদের ত্বকের যত্ন নেওয়া কেন জরুরি, তা তো জানা গেল। তবে এর পাশাপাশি জেনে রাখা ভাল, কীভাবে ত্বকের যত্ন নিতে হবে। 

ক্লিনজার দিয়ে মুখ ধোয়া - প্রতিদিন বাড়ি ফিরে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি। অনেকে জিমে ওয়ার্কআউট করতে যান। ওয়ার্কআউট করে ফিরেও মুখ নিয়মিত পরিষ্কার রাখা দরকার। 

ময়শ্চারাইজ করতে হবে - ত্বক যাদের শুষ্ক, তাদের নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।‌ 

সানস্ক্রিন লোশন - সূর্যের আলোয় বেরোনোর আগে সানস্ক্রিন লোশন মেখে বেরোনোই ভাল। এতে ত্বকের বিপদ কমে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Mental Health Tips: মনে নানা ঝামেলার জট ? এই ডায়েটেই হবে দূর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget