এক্সপ্লোর

Heath Facts: ‘খাবার খেয়ে খাবেন’ - কিছু ওষুধের জন্য এমন নিয়ম কেন ?

Why Some Medicines After Food: কিছু ওষুধ খাবার খেয়ে খেতে বলেন চিকিৎসকরা। কিন্তু এর কারণ কী ?

কলকাতা: ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন। তার মধ্যে কয়েকটি ওষুধ খাওয়াদাওয়ার পর খেতে হবে। অনেকের তালিকাতেই এমন বেশ কিছু ওষুধ থাকে। এগুলি খালি পেটে খাওয়া যায় না। হয় ভরা পেটে খেতে হয়। নয় খাবার খাওয়ার সময়ই খেয়ে নিতে হয় (Medicine After Foods)। এমনটাই পরামর্শ দেন চিকিৎসকরা। তবে কেন এই পরামর্শ ? এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে।

ওষুধ যাতে ঠিকমতো শরীরে প্রবেশ করে - খাবার খাওয়ার আগে ওষুধ খেলে অনেক সময় তা ঠিক সময় শরীরে প্রবেশ করে না। খাবারের চাপে সেটি পাকস্থলি থেকে সরে যায়। তাই খাবার খাওয়ার পর বা খাবার খাওয়ার সঙ্গেই ওষুধ খেতে বলা হয়। এতে খাবারের মতো ওষুধটিও বিশ্লেষিত হবে (why Medicine After Foods)। যার ফলে ওষুধের উপাদানগুলি রক্তে মিশে যাবে। 

ওষুধ যাতে বেরিয়ে না যায় - অনেক সময় মুখের সমস্যা হলে চিকিৎসকরা বিভিন্ন মাউথ ওয়াশ দেন। খাবার খাওয়ার পর এটি দিয়ে মুখ সাফ করতে হয়। খাবার খাওয়ার আগে করতে বারণ করা হয়। কারণ তা হলে মুখে সেটি বেশিক্ষণ থাকে না। খাবারের সঙ্গে সঙ্গে পেটে চলে যায়।

শরীরে খাবার যাতে ঠিকমতো শোষিত হয় -  অনেক ওষুধ খাবার থেকে পুষ্টিরস শোষণে সাহায্য় করে। পাশাপাশি খাবার হজম করায়। এই ধরনের কিছু ওষুধ খাবারের সঙ্গে বা পরে খেতে বলা হয়। এতে খাবারটি থেকে শরীর বেশি পুষ্টিরস পায়।

সাইড এফেক্ট এড়ানোর জন্য -  বেশ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। সেগুলি এড়াতে ওষুধটি খাবার খাওয়ার পর খেতে বলেন চিকিৎসকরা। এই পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে পেট জ্বালা, পেটে ব্যথাও থাকে। এমনকি কিছু ওষুধ খাবারে হজমের বিপত্তি ঘটায়। ওই ধরনের ওষুধ খাবারের সঙ্গে খেলে সমস্যা অনেকটাই কমে যায়। এই ধরনের ওষুধের তালিকায় রয়েছে, ননস্টেরয়েডাল অ্যান্টিইনফ্লেমেটরি ড্রাগস যেমন আইবোপ্রুফেন, ডায়ক্লোফেনাক। এছাড়াও, স্টেরয়েডের মধ্যে প্রেডনাইসোলোন ও ডেক্সামেথাসোনও রয়েছে।

অ্যাসিডিটি, অম্বল ও বুকে জ্বালা এড়াতে - কিছু ওষুধ অ্যাসিডিটি, বদহজম ও অম্বলের কারণ হতে পারে। খালি পেটে ওষুধ খেলে এই সমস্যা আরও বাড়ে। খাবার খাওয়ার পর খেলে বুকে জ্বালার মতো অসুবিধার মধ্যে পড়তে হয় না। 

আরও পড়ুন - Heart Disease Risk: কতটা প্রোটিন খান দিনে ? এর বেশি খেলে হার্টের বিপদ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা
Municipal Election: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget