এক্সপ্লোর

Health Tips: ফিটনেসের জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম কেন জরুরি?

Sleep: ফিটনেসের জন্য অত্যন্ত জরুরি পর্যাপ্ত পরিমাণে ঘুম। পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে তবেই শরীরচর্চা থেকে ডায়েট মেনে খাবার খাওয়া সঠিকভাবে কাজ করতে পারে।

কলকাতা: বেশিরভাগ মানুষই মনে করেন যে, ফিট থাকার জন্য শরীরচর্চা করা, জিমে সময় কাটানো এবং ডায়েট মেনে চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এগুলোর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়ে নজর দেওয়া জরুরি। যা সাধারণত বহু মানুষ এড়িয়ে গিয়ে থাকেন। তা হল ঘুম (Sleep)। ফিটনেসের (Fitness) জন্য অত্যন্ত জরুরি পর্যাপ্ত পরিমাণে ঘুম। তাঁদের মতে, পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে তবেই শরীরচর্চা থেকে ডায়েট মেনে খাবার খাওয়া সঠিকভাবে কাজ করতে পারে।

ফিটনেস এবং ঘুম-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ঘুম মেটাবলিজম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পেশির কোষগুলির বৃদ্ধিতে সাহায্য করে। স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে। তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। কিন্তু কোনও ব্যক্তি যদি শরীরচর্চা থেকে ডায়েট মেনে খাবার খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে না ঘুমোন, তাহলে কোনও কিছুই শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না। শরীরে অক্সিজেনের মাত্রা সঠিকভাবে পৌঁছতে সাহায্য করে ঘুম। পেশির গড়নে সাহায্য করে। শরীরচর্চার ফলে শরীর ক্লান্ত হয়ে যায়। সেই সময় শরীরের আরাম প্রয়োজন হয়। আর তা একমাত্র সম্ভব ঘুম থেকেই। 

আরও পড়ুন - Hypertension: ৬ সহজ পদ্ধতিতে বাড়িতেই কমিয়ে ফেলুন হাইপারটেনশন

গবেষকদের মতে, বহু মানুষের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার সমস্যা দেখা দেয়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা অনিয়মিত লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের প্রভাবের কথাই জানাচ্ছেন। তাঁদের মতে, যদি আমাদের জীবনযাত্রা স্বাস্থ্যকর থাকে, এবং আমরা প্রতিদিন যদি স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে অনিদ্রার মতো সমস্যা প্রতিরোধ করা সম্ভব। বয়স অনুযায়ী ঘুমের প্রযোজনীয়তা রয়েছে আমাদের। কিন্তু অনেক সময়ই নানা কারণে পর্যাপ্ত পরিমাণে ঘুমনো সম্ভব হয় না বহু মানুষের। এর ফলে আমাদের শরীরে কী কী ক্ষতিকর প্রভাব ফেলে জানা আছে? শরীরে কোন কোন জটিল সমস্যা (Health Problem) তৈরি হয় এর ফলে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপর্যাপ্ত ঘুম নানা মানসিক সমস্যা তৈরি করে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অবসাদ, স্ট্রেস, উদ্বেগজনিত সমস্যা এবং হরমোনের নানা সমস্যা তৈরি হয় এর ফলে। মানসিক স্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন অন্তত ৮ থেকে ৯ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। কম ঘুমের কারণে দেখা দিতে পারে বিভিন্ন প্রকার হৃদরোগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকে বেড়ে যায় এর ফলে। তাঁদের মতে, অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে। যা প্রবাব ফেলে হৃদপিণ্ডে। আর তার ফলেই ঝুঁকি বাড়ছে বিভিন্ন প্রকার হৃদরোগের। মস্তিষ্ক সচল থাকে না অপর্যাপ্ত ঘুমের কারণে। বিশেষজ্ঞরা জানাচ্ছেম, সুস্থ থাকতে মস্তিষ্ক সচল থাকা খুবই জরুরি। যাতে সমস্যা তৈরি করে সঠিক ঘুম না হওয়ার ফলে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget