এক্সপ্লোর

Winter cycling benefits: শরীর চাঙ্গা রাখবে নিয়মিত সাইকেল চালনা, শুধু মনে রাখুন ৩ টিপস

Benefits of cycling in winter: এই শীতেও সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারেন। নিয়মিত সাইক্লিং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

কলকাতা: শীতের সময় জবুথবু হয়ে বসে থাকাই আমাদের অভ্যাস। এই সময় সহজে আমরা বাইরে বেরোতে চাই না। সাধারণত ঘরের মধ্যেই বেশিক্ষণ সময় কাটাই। তবে এই শীতেও সাইকেল চালানোর বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। এই উপকারিতাগুলি জেনে নেওয়া যাক বিস্তারিত।

শীতে সাইক্লিংয়ের উপকারিতা (Benefits of cycling in winter)

হার্ট চাঙ্গা রাখে: শীতের সময় প্রায়ই হার্টের নানা রোগ লেগে থাকে। আসলে শীতকালে নিষ্ক্রিয়তার কারণে শরীরে ঠিকমতো রক্ত সঞ্চালন হয় না। এতে হার্টের উপর চাপ পড়ে। হার্ট অ্যাটাকের আশঙ্কাও একই কারণে বেশি থাকে শীতকালে। তবে সাইক্লিংয়ের মতো ব্যায়াম (Winter cycling) নিয়মিত করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে। হার্টও দ্রুত কাজ করতে থাকে। যার ফলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

ফুসফুস সতেজ থাকে: হার্টের সঙ্গেই পাল্লা দিয়ে কাজ করে অক্সিজেন। কারণ প্রতি হার্ট পাম্পে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে ফুসফুস। তাই ফুসফুসের সক্রিয়তাও বেড়ে যায়। 

ওজন কমে: বেশি ওজনের সমস্যায় ভুগছেন বেশ কিছু দিন ধরে? সাইক্লিং এই সমস্যা মোক্ষম সমাধান হতে পারে। সাইক্লিং করলে শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এর ফলে মেটাবলিক হারও একই সঙ্গে বাড়তে থাকে। শরীরের এই সময় বেশি পরিশ্রম হয়। সেই পরিশ্রমের জন্য দরকারি ক্যালোরি জোগান দেয় দেহে জমে থাকা ফ্যাট বা চর্বি। এর ফলে ওজন কমতে থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাইক্লিং (Winter cycling benefits)। অনেকেই মনে করেন ঠান্ডার মধ্যে বেরোলে আরও ঠান্ডা লেগে যাবে। কিন্তু আসলে এই ধারণাটা ভুল। বরং এটিই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে আমাদের অর্জিত অনাক্রম্যতা।

মন ভাল রাখে: শীতের আরেক সমস্যা হল মনখারাপের সমস্যা (mental health)। এই সময় ঘন ঘন মন খারাপ হতে থাকে। নিয়মিত শরীরচর্চা সেই মন খারাপ অনেকটাই সামাল দিতে পারে। নিয়মিত সাইক্লিং করলে মানসিক অবসাদও কমে যায়।

যা মনে রাখতে হবে

  • শীতে সাইক্লিং করার সময় কিছু কথা খেয়াল রাখা দরকার। এই সময় বাতাসে দূষণের পরিমাণ অনেকটাই বেশি থাকে। তাই সংক্রমণ এড়াতে ভাল মানের মাস্ক পরে বাইরে বেরোনো ভাল।
  • ঠান্ডার তীব্রতা এড়াতে নাক, কান ও গলা ঢেকে নেওয়া ভাল।

ডিসক্লেমার : সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন: Stress side effects: বয়স যত বাড়ে, তত ছেঁকে ধরে নানা রোগ ! শরীরের কোন ভুলে এমন হয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget