এক্সপ্লোর

World No Tobacco Day 2022: পরোক্ষ ধূমপানেও প্রবল ঝুঁকি! শিশুদের উপর মারাত্মক প্রভাবের আশঙ্কা

চলতি বছর তামাক বিরোধী দিবসের থিম পরিবেশ রক্ষা। প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, তামাক সেবনের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসনালীর অবনতি, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার।

কলকাতা: প্রতি বছর ৩১ মে তামাক বিরোধী দিবস (World No Tobacco Day 2022) পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র তামাক সেবনের জন্যই প্রতি বছর সারা বিশ্বে ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়। তামাক সেবনের ক্ষতিকারক, মারাত্মক প্রভাব তুলে ধরার জন্যই তামাক বিরোধী দিবস পালন করে থাকে WHO।

বিশ্ব তামাক বিরোধী দিবস: চলতি বছর তামাক বিরোধী দিবসের থিম পরিবেশ রক্ষা। প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, তামাক সেবনের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসনালীর অবনতি, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (Chronic Obstructive Pulmonary Disease) –এর মতো শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হতে পারেন পরোক্ষ ধূমপায়ীরা। ফলে প্যাসিভ স্মোকার বা পরোক্ষ ধূমপায়ীদের অবহেলা করা যাবে না। ধূমপানের মারাত্মক প্রভাব শুধুমাত্র প্রত্যক্ষ ধূমপায়ীদের নয়, একইসঙ্গে পরোক্ষ ধূমপায়ীদের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

পরোক্ষ ধূমপানের ফলে শিশুদের উপর কী প্রভাব পড়তে পারে?

  • শ্বাসযন্ত্রের নানা সমস্যা যেমন হাঁপানি, ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো সমস্যা হতে পারে শিশুদের।
  • শিশুর ১৮ মাস বয়স পর্যন্ত তার আশেপাশে বা পরিবারের কেউ যদি তার সামনে ধূমপান করেন তবে শ্বাসযন্ত্রের নানা সমস্যা হতে পারে। ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, অনাক্রম্যতা হ্রাস হতে পারে।
  • পরোক্ষভাবে ধূমপানের শিকার হলে ফুসফুসের বৃদ্ধি ঘটে না।
  • মেনিনোকোকাল রোগের ঝুঁকি রয়েছে।
  • ঘুমের মধ্যেই শিশুর মৃত্যু আশঙ্কা থাকে।

পরোক্ষ ধূমপানে কী ক্ষতি হতে পারে প্রাপ্ত বয়স্কদের?

  • ধূমপান করেন এমন কোনও ব্যক্তির সঙ্গে একই বাড়িতে থাকলে অন্যদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
  • পরোক্ষ ধূমপান ফলে রক্ত জমাট বাঁধে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়।
  • রক্তনালীতে চর্বিযুক্ত পদার্থ জমে ব্লক হতে পারে। ৩০ মিনিটের বেশি পরোক্ষ ধূমপানের ফলে রক্ত প্রবাহে বাধা হতে পারে।
  • পরোক্ষ ধূমপানের ফলে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন পরিমাণ কমে।
  • গলা এবং স্বরযন্ত্রের ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুসের কার্যকারিতা হ্রাস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন: Premature Baby : প্রিম্যাচিওর বেবিদের হাসপাতাল থেকে বাড়ি আনার পর প্রয়োজন অনেক বেশি সতর্কতা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget