এক্সপ্লোর

Restless Leg Syndrome: ঘুমের মধ্যে পা ছোঁড়া স্বভাব, বড় রোগের লক্ষণ ? কী করবেন ?

Restless Leg Syndrome What Is It: ঘুমের মধ্যে পা ছোঁড়ার স্বভাব রয়েছে অনেকের। এটি কি কোনও বড় রোগের লক্ষণ ?

কলকাতা: বিছানায় শুয়েছেন এক জায়গায়। অথচ পা ছড়িয়ে অন্য জায়গায়। পাশে কেউ শুলে তিনি হয়তো এই কথা পর দিন সকালে জানান। ‘কাল রাতে খুব হাত পা ছুঁড়েছ/ছুঁড়েছিস’ - অস্থির পা!  একেই চিকিৎসকরা রেস্টলেস লেগ সিনড্রোম বলে থাকেন। অনেকের মধ্যেই এই সমস্যা দেখা দেয়। সমস্যাটিকে এড়িয়েও চলেন অনেকে‌। ভাবেন, এ আর এমন কী, হয়েই থাকে ! কিন্তু আদতে এটি একটি গভীর সমস্যার লক্ষণ হলেও হতে পারে। কী সেটি ? জেনে নেওয়া যাক‌।

রেস্টলেস লেগ সিনড্রোম কাদের হয় ? 

এই রোগটির বয়সের কোনও ঠিক নেই। বরং যেকোনও বয়সেই এটি হতে পারে। চিন্তার কথা এই যে, বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়ে। একটা সময় এটি ঘুমের ব্যাঘাত ঘটায়। রেস্টলেস লেগ সিনড্রোমকে উইলিস একবম ডিজিজও বলা হয়।‌

রেস্টলেস লেগ সিনড্রোমের লক্ষণ (Restless Leg Syndrome Symptoms)

ঘুমের মধ্যে পা ছোড়াছুড়ি একমাত্র লক্ষণ নয়‌। এর বাইরেও বেশ কিছু লক্ষণ রয়েছে‌‌ রেস্টলেস লেগ সিনড্রোমের। 

  • রোগটির নামেই আছে অস্থির পা। অর্থাৎ অস্থিরতার একটা ব্যামো এটা। এই সিনড্রোমে আক্রান্তদের মধ্যে প্রায়ই পা নাড়ার অভ্যাস দেখা যায়। পা নাড়াচাড়া করতে পারলে তাঁরা আরাম বোধ করেন।
  • মূল সন্ধ্যের পর থেকে এই সমস্যা বাড়ে।
  • পা স্থির রাখতে গেলেই অস্বস্তি হয় শরীরে। মনে হয় পা নাড়ানোয় একটা স্বস্তি রয়েছে।
  • রাতে ঘুমের মধ্যে পা নাড়ানো। এমনকি লাথি মারার ভঙিতে পা ছোড়া এই রোগের অন্যতম লক্ষণ।

কেন হয় (Restless Leg Syndrome Causes) ?

  • স্ট্রেস - কাজের চাপ ও পারিপার্শ্বিক চাপ থেকে এই সমস্যা হতে পারে।
  • শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস, কিডনির সমস্যা, মদ্যপানের নেশা ইত্যাদি থাকলে এই সিনড্রোম দেখা যায়। 
  • বিশেষজ্ঞদের একাংশের মতে, শরীরে আয়রন কমে গেলে বা অ্যানিমিয়া হলে এই সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলাদেরও এটি হওয়ার সম্ভাবনা থাকে।

রেস্টলেস লেগ সিনড্রোমের ঘরোয়া সমাধান (Restless Leg Syndrome Remedies)

এর জন্য অনেকেই রীতিমতো ওষুধ খান। সেটি কখনও আয়রন সাপ্লিমেন্ট হতে পারে, কখনও বা ডোপামিন নিয়ন্ত্রক ওষুধ। তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ একান্ত জরুরি। এর বাইরে কিছু ঘরোয়া সমাধান রয়েছে। 

  • কাজের চাপ বা স্ট্রেস কমাতে হবে যতটা সম্ভব। 
  • ঘড়ি ধরে নিয়ম করে পর্যাপ্ত ঘুম জরুরি। 
  • নিয়মিত শরীরচর্চা এই সমস্যা থেকে রেহাই দিতে পারে। 
  • মদ্যপানের নেশা ছাড়া জরুরি। এমনকি শোওয়ার আগে কফিজাতীয় পানীয় কম পান করতে হবে।
  • রোজ পা কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রাখতে পারেন। এতে আরাম পাবেন।‌ সমস্যাও কমবে। 

আরও পড়ুন - Back Pain Remedies: বসে বসে কাজ করে কোমর-পিঠ ব্যথা ? ৪ ব্যায়ামেই মুশকিল আসান

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget