এক্সপ্লোর

Kuno National Park: কুনো অভয়ারণ্যে ফের চিতার মৃত্যু, এই নিয়ে দশম, কারণ ঘিরে ধোঁয়াশা

Cheetah Death: এই নিয়ে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল ফরেস্টে ১০টি চিতার মৃত্যু হল, যার মধ্যে সাতটি প্রাপ্তবয়স্ক এবং তিনটি শাবক।

নয়াদিল্লি: মাঝে কিছু দিন বিরতি। কিন্তু ফাঁড়া কাটল না। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে মৃত্যু হল আরও এক চিতার। এই নিয়ে ১০টি চিতার মৃত্যু হল সেখানে। মঙ্গলবার যে চিতাটির মৃত্যু হয়েছে, সেটিকেও নমিবিয়া থেকে এদেশে আনা হয়েছিল। নাম রাখা হয়েছিল শৌর্য।  দশম চিতাটির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। চিতাটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুনো ন্যাশনাল পার্ক। (Kuno National Park)

বন বিভাগের অতিরিক্ত মুখ্য সংরক্ষক, ব্যাঘ্র প্রকল্পের ডিরেক্টরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'আজ, ১৬ জানুয়ারি, দুপুর ৩টে বেজে ১৭ মিনিটে নমিবিয়া থেকে আনা শৌর্য নামের চিতাটির মৃত্যু হয়েছে। সকাল ১১টা নাগাদ চিতাটির আচরণ অসংলগ্ন ঠেকে, গতিবিধি দেখে সন্দেহ জাগে। চিতাটিকে শান্ত করা হয় প্রথমে, তার পর পরীক্ষা করে দেখা যায়, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে'। (Cheetah Death)

এর পর চিতাটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও, জটিলতা ক্রমশ বাড়ে, CPR দিয়েও কাজ হয়নি। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।এই নিয়ে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল ফরেস্টে ১০টি চিতার মৃত্যু হল, যার মধ্যে সাতটি প্রাপ্তবয়স্ক এবং তিনটি শাবক। বেশ কিছু ক্ষেত্রে চিতার মৃত্যুতে সংক্রমণের তত্ত্ব উঠে এসেছে। ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন। 

আরও পড়ুন: Rahul Gandhi: ‘ধর্মকে গায়ে চাপিয়ে ঘুরি না, আমার কাছে হিন্দুধর্ম...’, রামমন্দির নিয়ে যা বললেন রাহুল

শেষ বার, গত বছর ২ অগাস্ট মাসে নবম চিতাটির মৃত্যু হয়। পর পর চিতার মৃত্য়ুর প্রসঙ্গ ওঠে সংসদেও। সেখানে সংক্রমণের তত্ত্ব তুলে ধরা হয়। বর্ষায় পতঙ্গদের থেকে সংক্রমিত হয়ে শেষ দুই চিতার মৃত্যু হয় বলে জানানো হয় সংসদে। তার পর মাঝে কয়েক মাসের বিরতি ছিল। এবার ফের এক চিতার মৃত্য়ু হল। 

পর পর চিতার মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারও। ঢাকঢোল পিটিয়ে বিদেশ থেকে চিতা নিয়ে এলেও, তার দেখভালের ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকি বিদেশ থেকেও তা নিয়ে চিঠি দিয়েছেন বিশেষজ্ঞরাও। কুনো ন্যাশনাল পার্কে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, যাঁরা রয়েছেন, তাঁদের কথা শোনেন না বলে অভিযোগ করেছেন তাঁরা। শুধু তাই নয়, নিম্নমানের রেডিও কলারের ব্যবহার, অব্যবস্থাকেও দায়ী করেছেন পশু বিশেষজ্ঞেরা। যদিও সরকার তা মানতে নারাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget