এক্সপ্লোর

Moscow Attack:নিহতের সংখ্যা বেড়ে ১৪৩, মস্কোর কনসার্ট হলে হামলার নেপথ্যে কে? রাশিয়ার দাবিতে ধন্দ

World News: বন্দুকবাজের হানায় রাশিয়ায় নিহতের সংখ্যা পৌঁছে গেল ১৪৩-এ। ইতিমধ্যে ৪ সন্দেহভাজন বন্দুকবাজ-সহ ১১ জনকে গ্রেফতার করেছে সে দেশের প্রশাসন।

নয়াদিল্লি: বন্দুকবাজের হানায় রাশিয়ায় নিহতের সংখ্যা পৌঁছে গেল ১৪৩-এ (Moscow Terror Attack Death)। ইতিমধ্যে ৪ সন্দেহভাজন বন্দুকবাজ-সহ ১১ জনকে গ্রেফতার করেছে সে দেশের প্রশাসন। সে দিনের হামলার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয়রা। আতঙ্কের চোরাস্রোত বইছে। 

কী কী ঘটল?
আপাতত যা জানা যাচ্ছে, তাতে রাশিয়ার ব্রায়ানস্ক এলাকা থেকে ৪ জন সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। সূত্রের খবর, একটি গাড়িতে করে পালাচ্ছিল অভিযুক্তরা। তাদের ধাওয়া করে ধরা হয়। রুশ প্রশাসনের দাবি, হামলাকারীদের সঙ্গে ইউক্রেনের যোগ পাওয়া গিয়েছে। তারা রুশ-ইউক্রেন সীমান্তের দিকেই পালানোর চেষ্টা করছিল। যদিও ইউক্রেন এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বরং তাদের দাবি, এই হামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে রাশিয়া নিজেই। পাশাপাশি, ইসলামিক স্টেট এই হামলার দায়স্বীকার করে ইতিমধ্যে বিবৃতিও দিয়েছে। শুধু তাই নয়। তাদের দাবি, হামলার পর নিজের ঘাঁটিতে নিরাপদে ফিরেও গিয়েছে তাদের সদস্যরা। তা হলে প্রশ্ন হল, কাদের গ্রেফতার করল রুশ প্রশাসন?

হামলা সম্পর্কে
গত শুক্রবার, মস্কোর কাছে একটি কনসার্ট হলে 'ক্যামোফ্লেজ' উর্দিতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়েছিল একদল বন্দুকবাজ। গ্রেনেড-ও ছোড়া হয়। থিকথিকে জমায়েতে এমন হামলায় তুমুল হইচই শুরু হয়। প্রাথমিক ভাবে বেশ কিছুক্ষণ হতাহতের সংখ্যা বোঝা যায়নি। তবে বড়সড় কোনও বিপর্যয় যে ঘটেছে, সেটা আশঙ্কা করা গিয়েছিল। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে ছবিটা। একসময়ে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হল। আগুনের লেলিহান শিখা গ্রাসে যেন গোটা চত্বরকে গিলে ফেলবে, এমন পরিস্থিতি তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন-তিনটি হেলিকপ্টার পৌঁছে যায় ঘটনাস্থলে। মাঝরাতের পর রুশ প্রশাসন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু তত ক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। গত কাল পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে ওই হামলায় ইতিমধ্যে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। জখম অনেকে। এলোপাথারি গুলি থেকে বাঁচতে অনেকে হলের পিছনের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করেছিলেন। কেউ কেউ আবার আসনের নিচে ঢুকে পড়েন। তার পরও রক্তক্ষয় আটকানো যায়নি। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, স্পেন জার্মানি, এই হামলার ইতিমধ্যে নিন্দা করেছে। আমেরিকাও এর সমালোচনা করেছে। যদিও তাদের বক্তব্য, এর নেপথ্যে ইউক্রেন-যোগের কোনও প্রমাণ এখনও মেলেনি। ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হামলার নিন্দা করেন। 

 

আরও পড়ুন:ক্যান্সার আক্রান্ত ব্রিটেনের রাজা, মারণ রোগ রাজবধূর শরীরেও, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীই কি ফলছে?

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget