এক্সপ্লোর

Assam Flood Situation: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

Assam Flood Situation Worsens: ভয়াবহ অবস্থা রাজ্যের ১৭ জেলায়। বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। জলে ভেসে মৃত্যু ২ শিশুর।

নয়াদিল্লি: ক্রমেই খারাপ হচ্ছে অসমের (Assam) বন্যা পরিস্থিতি। গতকালই মৃত্যু হয়েছে ২ জনের। ভয়াবহ অবস্থা রাজ্যের ১৭ জেলায়। বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বারপেটা জেলার চেঙ্গায় এবং মরিগাঁওয়ের মায়োঙে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। এরই মধ্যে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দেন। 

বারপেটা, বিশ্বনাথ, চিরাঙ্গ, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, জোরহাট, কামরূপ, লখিমপুর, মরিগাঁও, তিনসুকিয়া, শোনিতপুর সহ একাধিক জেলায় ৩ লক্ষ ৬৩ হাজার ১০০ জন ক্ষতিগ্রস্থ হয়েছেন। সূত্রের খবর, এর মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি লখিমপুরের। বন্যার জেরে সমস্যায় পড়েছেন ১.৩ লক্ষ মানুষ। এরপরেই নাম রয়েছে মাজুলীর।  বন্যার জেরে ঘর ছাড়া প্রায় ৬৫ হাজার।  দরঙে ঘর ছাড়া ৪১ হাজার ৩০০ জন।

আরও পড়ুন: মথুরায় নিষিদ্ধ মদ-মাংস বিক্রি, জন্মাষ্টমীতে ঘোষণা যোগীর

রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে রাজ্যে ৯৫০টি গ্রাম জলের তলায়। ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি জমিও। প্রায় ৩১ হাজার হেক্টর জমি জলমগ্ন। বন্যা কবলিত ১০টি জেলার বিভিন্ন এলাকায় ৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩২১ জন শিশু সহ ওই ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে ১ হাজার ৬১৯ জন। বিভিন্ন ত্রাণ সংস্থা রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৪৭০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। ইতিমধ্যেই ৬২১.৩৪ কুইন্টাল চাল সহ ডাল, নুন এবং প্রায় ৫৮০ লিটার সরষের তেল দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসও।

একাধিক জায়গায় নদী তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে ভাঙান। বারপেটা, বিশ্বনাথ, মরিগাঁও, নলবারি সহ একাধিক জায়গায় ভাঙন শুরু হয়েছে। বারপেটা, দরং, লখিমপুর, মরিগাঁও, লখিমপুর, তিনসুকিয়ার বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তা। দেলুগে জেলায় ২ লক্ষ ৫৬ হাজার ১৪৪ গবাদি পশু আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে পোলট্রিরও। কেন্দ্রীয় জলসম্পদ কমিশন জানিয়েছে, ডিব্রুগড়,জোরহাট, কামরূপ, শোনিতপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের জলস্তর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কুশিয়ারা নদী যা বরাক উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছে, তারও জলস্তর বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: দেশে কোভিড টিকাকরণে ১ নম্বরে উত্তরপ্রদেশ, দু'টো ডোজের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget